নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলার অর্জুনবহার এলাকায় দড়াটানা নদীর পাড় থেকে আজমির শেখ (৪৭) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। নিখোঁজের তিন দিন পর শুক্রবার (৭ মার্চ) সকালে এই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
নিহত আজমির শেখ ডেমা ইউনিয়নের হাসেম শেখের ছেলে। তার পরনে নেভি বøু রঙের ফুলহাতার গেঞ্জি ও লুঙ্গি ছিল। গেল ৪ মার্চ মঙ্গলবার রাত থেকে আজমির শেখ নিখোঁজ ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ৪ মার্চ রাতে আজমির শেখ বড় বাঁশবাড়িয়া এলাকায় আশিক নামে এক ব্যক্তির মাছের ঘেরে তাস খেলছিলেন। এ সময় পুলিশ ও স্থানীয় কয়েকজন সেখানে উপস্থিত হলে সবাই পালিয়ে যান। ওই রাতে পুলিশ মধু শরীফ নামে একজনকে গ্রেপ্তার করলেও আজমির শেখের কোনো খোঁজ মেলেনি। নিহতের ছেলে ওমর ফারুক জানান, তার বাবা কোনো রাজনৈতিক কর্মকাÐে জড়িত ছিলেন না এবং কারও সঙ্গে শত্রুতা ছিল না। তিনি এই হত্যাকাÐের সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।বাগেরহাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. জেন্নাত আলী জানান, নিহতের শরীরে মারধর ও ক্ষত চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উল হাসান জানান, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখন পর্যন্ত তারা কোনো মামলা করেননি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটের দড়াটানা নদীর পাড় থেকে কৃষকের মরদেহ উদ্ধার
-
Reporter Name - আপডেট টাইম : 06:36:37 pm, Friday, 7 March 2025
- 137 বার
Tag :
কৃষকের মরদেহ উদ্ধার
জনপ্রিয় সংবাদ




















