Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাগেরহাটে ঈদ উপহার পেল ১২০ দরিদ্র পরিবার

  • Reporter Name
  • আপডেট টাইম : 04:42:07 pm, Sunday, 16 March 2025
  • 156 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নে দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝেঈদ উপহার বিতরণ করা হয়েছে। অন্তবর্তী কালীন সরকারের সহায়তায় রবিবার (১৬মার্চ) ইউনিয়ন পরিষদ চত্বরে ৯টি ওয়ার্ডের ১২০ জন পরিবারের মাঝে এ উপহার বিতরণ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরা বেগম। ঈদ উপহার পেয়ে আনন্দিত উপকারভোগীরা। ঈদ উপহার পাওয়া হালিমা বেগম নামের এক নারী বলেন, এই ঈদ উপহার আমাদের ঈদের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে। বাড়িতে চেয়ারম্যানের পক্ষ থেকে কার্ড পাঠানো হয়েছিল, তাই আজ নিতে এসেছি। আরেক উপকারভোগী রফিক শেখ বলেন, ঈদের সময় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের
দাম বেশি থাকে। এই উপহার পাওয়ায় আমাদের অনেক উপকার হলো। অন্তত ঈদের দিনটা একটু ভালোভাবে কাটাতে পারবো। ঈদ উপহার বিতরণ কার্যক্রমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরা বেগম বলেন, দায়িত্ব নেয়ার পর এটাই আমার প্রথম কর্মসূচি। অন্তবর্তী সরকারের সহযোগিতায়
আমরা ১২০ জন দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিয়েছি। তিনি আরও বলেন, আমাদের ইউনিয়নের উন্নয়নে আরও অনেক কাজ বাকি রয়েছে। আমি চাই, এই ইউনিয়নকে শুধু রামপাল নয়, পুরো বাগেরহাটের মধ্যে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে।
২০২৪-২৫ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য বিতরণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বানতলা ইউনিয়নের দরিদ্র পরিবারগুলোর মাঝে এ উপহার প্রদান করা হয়, যা তাদের ঈদ উদযাপনে স্বস্তি এনে দিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

বাগেরহাটে ঈদ উপহার পেল ১২০ দরিদ্র পরিবার

আপডেট টাইম : 04:42:07 pm, Sunday, 16 March 2025