চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬ পিচ ইয়াবা ও
৫০ গ্রাম গাঁজাসহ ৪ যুবককে আটক করেছে। এ ঘটনায় থানার উপ
পরিদর্শক (এসআই) মো. মাহমুদ হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ
আইনে থানায় (মামলা নং-১০) একটি মামলা দায়ের করেছেন। বুধবার (১৯
মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। চিতলমারী
থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন এ সব তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন উপজেলা সদর বাজারের খান সুজের মালিক কুড়ালতলা
গ্রামের সাখাওয়াত খানের ছেলে ইয়াহিয়া খান (২২), দূর্গাপুর
গ্রামের সমীর বৈদ্যর ছেলে সঞ্জিত বৈদ্য (২৩), পিঁপড়াডাঙ্গা গ্রামের
দিপক বসুর ছেলে দিপ্ত বসু (২০) ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক চরবানিয়ারী গ্রামের পীযূষ কান্তি রায়ের ছেলে প্রত্যয় রায়
(২০)।চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন
জানান, বুধবার প্রথম প্রহরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার
উপ পরিদর্শক (এসআই) মো. মাহমুদ হাসান সংগীয় ফোর্স নিয়ে
কুড়ালতলা গ্রামের সাখাওয়াত খানের বাড়িতে অভিযান চালিয়ে উক্ত ৪
যুবককে আটক করেন। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১৬ পিচ ইয়াবা ও
৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় ২০১৮
সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(ক)/১০(ক) ধারায়
মামলা রজ্জু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
চিতলমারীতে ইয়াবা ও গাঁজাসহ ৪ যুবক আটক
-
Reporter Name - আপডেট টাইম : 03:53:29 pm, Wednesday, 19 March 2025
- 263 বার
Tag :
ইয়াবা ও গাঁজাসহ
জনপ্রিয় সংবাদ










