Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাগেরহাটে সুপেয় পানির দাবীতে অবস্থান কর্মসূচি পালিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:01:51 pm, Saturday, 22 March 2025
  • 173 বার

বাগেরহাট প্রতিনিধি
অ্যাক্টিভিস্টা রামপাল ও বাগেরহাট এর উদ্যোগে এবং একশন এইড বাংলাদেশ ও
বাঁধন মানব উন্নয়ন সংস্থার  সহযোগিতায়  বাগেরহাটে বিশ্ব পানি দিবস ২০২৫
উপলক্ষে সুপেয় পানির দাবীতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। “শান্তির
জন্য পানি”, এই  প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই
দিনটি পালন করা হয়। এই প্রগ্রামের মাধ্যমে  নিরাপদ পানির প্রাপ্যতা ও
জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ
করে।বাঁধন মানব উন্নয়ন সংস্থা এর প্রকল্প সমন্বয়কারী বলেন, বিশুদ্ধ পানি
আমার অধিকার এটা করুণা নয়। রামপাল সহ বাগেরহাটে বিশুদ্ধ পানি নিশ্চিত
করা এটা রাষ্ট্রের দায়িত্ব। আজ বিশ্ব পানি দিবসে আমরা রামপালসহ
বাগেরহাটে বিশুদ্ধ পানির অধিকার নিশ্চিত করতে চাই। লবণাক্ততার কারণে এই
এলাকায় হাজার হাজার হেক্টর জমি অনাবাদি পড়ে থাকে। জানুয়ারি থেকে মার্চ
মাস পর্যন্ত কৃষি জমিতে লবন পানি প্রবেশ বন্ধ করতে হবে বলে দাবি করেনন।
তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলে বিশুদ্ধ পানির সংকট চরম আকার ধারণ করেছে।
আমরা নীতিনির্ধারকদের প্রতি অনুরোধ জানাই, যেন টেকসই ও নিরাপদ পানির
ব্যবস্থা নিশ্চিত করা হয়।এফএফসিআরজে যুব সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মাহফুজ বলেন, উপকূলীয় এলাকায় পানি সংকট একটি জীবনের প্রশ্ন। জলবায়ু পরিবর্তন এবং লবণাক্ততার কারণে লাখো মানুষ নিরাপদ পানির অভাবে ভুগছে, বিশেষ করে নারীরা যারা প্রতিদিন
পানি সংগ্রহ করতে দীর্ঘ পথ পাড়ি দেয়। এই বিশ্ব পানি দিবসে, আমি সরকারের
কাছে দাবি জানাচ্ছি, তারা উপকূলীয় জনগণের পানির সংকট সমাধানে কার্যকর
পদক্ষেপ গ্রহণ করুক। বর্ষার পানি সংরক্ষণে এবং নিরাপদ পানি সরবরাহে
বিনিয়োগ বাড়ানো উচিত। পাশাপাশি, স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা
প্রয়োজন, যাতে তারা প্রকল্পগুলির বাস্তবায়নে সরাসরি ভূমিকা রাখতে পারে।
পানি সংকট শুধু জলবায়ু সংকট নয়, এটি মানবাধিকারের প্রশ্ন। নিরাপদ পানি
একটি মৌলিক অধিকার—এটি নিশ্চিত করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন,প্রেসক্লাব রামপাল এর সভাপতি মোঃ সবুর রানা ,এশিয়ান
টেলিভিশন এর সাংবাদিক সুজন মজুমদার, বাঁধন মানব উন্নয়ন সংস্থা এর
প্রকল্প সমন্বয়কারী, সোহাগ হাওলাদার, একশনএইড বাংলাদেশ এর ইন্সপাইরেটর
নয়ন হোসেন, এফএফসিাারজে এর প্রতিষ্ঠাতা মোঃ মাহফুজ,অ্যাক্টিভিস্টা
বাগেরহাট এর সভাপতি সুমিত ভট্টাচার্য, অ্যাক্টিভিস্টা রামপাল এর সভাপতি
আল মামুন মাঝি, অ্যাক্টিভিস্টা রামপাল এর ইয়ুথ ফেলো আবু হুরায়রা শেখ,
পরিবেশবিদ ও স্থানীয় জনপ্রতিনিধিরা এতে অংশগ্রহন করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

বাগেরহাটে সুপেয় পানির দাবীতে অবস্থান কর্মসূচি পালিত

আপডেট টাইম : 07:01:51 pm, Saturday, 22 March 2025