মাসুদুর রহমান, মোংলা বাগেরহাট
ঈদকে কে সামনে রেখে মোংলা বন্দর সহ দক্ষিণ অঞ্চলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কোস্টগার্ড। নৌপথ ও স্থলপথে দুই স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।ঈদ পূর্ব ও পরবর্তী সময়ে অপতৎপরতা ও যাত্রী হয়রানি ঠেকাতে খুলনার রুপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাটের মোংলা, শরণখোলা এবং সাতক্ষীরা জেলার কৈখালীর গুরুত্বপূর্ণ লঞ্চ,খেয়া,ফেরি ঘাট বাসস্ট্যান্ড সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ টহল, জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ করা হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থান গুলোতে বসানো হয়েছে অস্থায়ী চেকপোস্ট। সন্দেহজনক ব্যক্তি ও বোট,নৌযান সমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যান করা হচ্ছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান লেফটেন্যান্ট মোঃ মুত্তাকিন সিদ্দিকী ।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















