নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও
উপর্যপুরি বিমান হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে
বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার
বিকেলে বাগেরহাট শহরের দশানি ট্রাফিক মোড়ে পথসভার পর জামায়াতের
হাজার হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা সমূহ
প্রদক্ষিণ শেষে বাগেরহাট জজকোর্টের সামনে এসে কর্মসূচি সমাপ্ত করে।
বিক্ষোভ মিছিলে বাগেরহাটের হাজার হাজার নেতা কর্মী ফিলিস্তিনের পতাকা ও
ফিলিস্তিনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ সম্বলিত বিভিন্ন প্লাকার্ড সহকারে
অংশগ্রহণ করে।মিছিল চলাকালীন সময়ে শহরের চতুর্পাশে রাস্তাঘাট লোকে
লোকারণ্য হয়ে যায়। মিছিলে অংশগ্রহণকারীদের তাকবীর ধ্বনি ও প্রতিবাদী
স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়।কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের নেতৃত্বে মিছিলে জেলা নায়েবে আমির এ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারী শেখ মোহাম্মদ ইউনূস, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, মিজানুর রহমান মল্লিক, এ্যাডঃ মোস্তাইন বিল্লাহ, জেলা জামায়াতের
কর্মপরিষদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, সদর উপজেলা জামায়াতের আমির
ফেরদৌস আলী, শহর আমির শামীম আহসান সহ নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ
-
Reporter Name - আপডেট টাইম : 07:17:30 pm, Monday, 7 April 2025
- 60 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















