Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটের পুলিশ সদস্যর নেতৃত্বে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ।

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:42:36 pm, Thursday, 10 April 2025
  • 137 বার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ডহরমৌভোগ গ্রামের এক ব্যক্তির নিজস্ব মৎস্য ঘেরে ভেড়ীবাধ দেয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ সদস্য মোঃ আনোয়ার হোসেন বাবুর নেতৃত্বে ১০ – ১৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী। এ ব্যাপারে ভুক্তভোগী ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।উপজেলার নলধা উকিলপাড়ার আলতাফ আলী সরদারের ছেলে মোঃ আবুল হাসান সরদার সুজন জানান, উপজেলার ডহর মৌভোগ গ্রামে তার পিতার নিজ নামীয় ৩.৫৬ একর সম্পত্তি সহ লিজকৃত ৩ একর সম্পত্তিতে মাছের ঘের নির্মান করে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু পিতার নিজ নামীয় ও লিজকৃত সম্পত্তির মধ্যে অন্য একটি পক্ষ জমি ক্রয় করে। ফলে জমাজমি সংক্রান্ত ওই পক্ষের সাথে দীর্ঘদিন যাবৎ ঝগড়া বিবাদ চলে আসছে। পক্ষটি জোর পূর্বক তার ঘেরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে। পরবর্তীতে প্রতিপক্ষরা তার নামে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলা তদন্ত শেষে সুজনের পক্ষে রায় দেন।এরপর গত ৮ এপ্রিল সকাল ১০টার দিকে সুজনের নিজ নামীয় সম্পত্তি সহ লিজকৃত সম্পত্তিতে প্রতিপক্ষরা জোর পূর্বক ভেড়ীবাধ নির্মান করার চেষ্টা করে। বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে মিমাংসায় ব্যর্থ হন। পরে তিনজনের নাম উল্লেখ করে আরো ১০/১৫জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত ফকিরহাট থানায় লিখিত অভিযোগ করেন। বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী সুজন ও তার পরিবার।পুলিশ সদস্য মোঃ আনোয়ার হোসেন বাবু সাংবাদিকদের মুঠোফোনে জানান, আমি খুলনা ডুমুরিয়া থানার মাগুরতলী পাড়ি ক্যাম্পে আছি ১০ দিনের ছুটিতে এসেছি আমার জমি ৪ বছর ধরে আমায় হাড়ির টাকা দিচ্ছে না তাই আমি আমার জমিতে ভেড়িবাদ নির্মাণ করতে গিয়েছিলাম।
ফকিরহাট অফিসার ইনচার্জ আবদুর রাজজাক মীর জানান, একটি অভিযোগ পেয়েছি জমিতে কাজ বন্ধ রয়েছে

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটের পুলিশ সদস্যর নেতৃত্বে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ।

আপডেট টাইম : 06:42:36 pm, Thursday, 10 April 2025