Dhaka , Tuesday, 3 November 2026
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে

ঐতিহাসিক হযরত খানজাহান আলীর (রহ.) মাজারে ৩ দিনব্যাপী মেলা শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:58:11 pm, Friday, 11 April 2025
  • 63 বার
আল আমিন খান,বাগেরহাট
প্রায় সাড়ে ছয়শ বছরের পুরানো ঐতিহাসিক হযরত খানজাহান আলীর (রহ.) মাজারে ৩
দিনব্যাপী মেলা শুরু হয়েছে। মাজার এলাকায় জড়ো হচ্ছেন বিভিন্ন এলাকা থেকে
আসা ভক্ত-আশেকানরা।প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এ মেলা শুরু হয় জানিয়ে হযরতখানজাহান (রহ.) মাজারে প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, শুক্রবার
(১১এপ্রিল) মেলা শুরু হয়েছে। চলবে তিনদিন ধরে। আগামী রবিবার এই মেলা শেষ
হবে এদিকে মেলা উপলক্ষে সকাল থেকে মাদারীপুর, ঝিনাইদহ, বরিশাল, ঝালকাঠি,
পটুয়াখালীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে মাজার এলাকায় জড়ো হতে শুরু
করেছেন হযরত খানজাহানের হাজার হাজার ভক্ত-আশেকান।ভক্তরা বলেন, হযরত খানজাহানের সঙ্গে মানুষের আত্মিক প্রেম-ভালোবাসা আছে।এ ভালোবাসার জন্য তারা এখানে প্রতিবছর আসেন। এখানে নামাজ পড়েন, রোজা রেখে মানত করেন। এ উছিলায় আল্লাহ তাদের মনোবাসনা পূর্ণ করেন। মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম বলেন, “চৌদ্দশ খ্রিস্টাব্দে হযরত খানজাহান (রহ) পূর্ণভূমি বাগেরহাটে আসেন। পরে পাঁচশ বছর ধরে চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে দেশবিদেশের হাজার হাজার ভক্ত-আশেকানদের মাজারে সমাগম ঘটে। সেই থেকে ধারাবাহিকভাবে এটি চলে আসছে।তিনি বলেন, ভক্ত-আশেকানদের বিশ্বাস এখানে আসলে তাদের মনোবাসনা পূরণ হয়।তাই তারা মাজার জিয়ারত ও দীঘিতে গোসল করেন। মনোবাসনা পূর্ণের জন্য আল্লার দরবারে কান্নাকাটি করেন।”প্রধান খাদেম আরও বলেন, এ উপলক্ষে এখানে ধর্মীয় অনুষ্ঠান হয়।দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী এ মেলায় যাতে কোনো বিশৃক্সখলা না ঘটে সেজন্য প্রশাসন বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।ঐতিহাসিক হযরত খানজাহান আলীর(রহ.) মাজারে ৩ দিনব্যাপী মেলা শুরু

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার

ঐতিহাসিক হযরত খানজাহান আলীর (রহ.) মাজারে ৩ দিনব্যাপী মেলা শুরু

আপডেট টাইম : 06:58:11 pm, Friday, 11 April 2025