Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাংলা নববর্ষ উপলক্ষে বাগেরহাটে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:16:07 pm, Tuesday, 15 April 2025
  • 148 বার

বাগেরহাট প্রতিনিধি
বাংলা নববর্ষ উপলক্ষে বাগেরহাটে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের ষ্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তন প্রাঙ্গনে শেষ হয় । সকাল থেকে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন গ্রামীন ঐতিহ্যের নানা ধরনের প্রতিক নিয়ে বাংলা নববর্ষকে বরণ করতে খন্ড খন্ড ভাবে বাগেরহাট ষ্টেডিয়ামে মিলিত হয় । ঘড়ির কাটায় সকাল ৮টা ১০ মিনিটে বাগেরহাট জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান এর নেতৃত্বে বাগেরহাট ষ্টেডিয়াম থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের রেলরোড,সাধনার মোড় ঘুরে শহরের জেলা পরিষদ মিলনায়তনে শেষ হয় । শোভাযাত্রায় ব্যানার প্লাকার্ড নিয়ে বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। শোভাযাত্রা শেষে বাগেরহাট জেলা পরিষদ মিলনায়তনের সামনে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৭দিন ব্যাপী বৈশাখী মেলার উদ্ধোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরল হাসান। এসময় পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক ড: ফকরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: আরিফুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী ভাস্কর দেবনাথ বাপ্পীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া বাংলা নববর্ষ বরনে জেলা বিএনপির উদ্যেগে বাগেরহাট শহরে কয়েক বছর পরে এক ব্যতিক্রমী শোভাযাত্রা করা হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি এম এসালামের নেতৃত্বে এই বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের পুরাতন বাজার মোড় এলাকা থেকে শুরু হয়ে লঞ্চঘাট, বাজারমোড়, সাধনার মোড় হয়ে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়। শোভা যাত্রা শেষে দলীয় নেতাকর্মীদেরকে পান্তা খাওয়ার আয়োজন করা হয় । এছাড়া স্বাধীনতা উদ্যানে দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। জাতীয়তাবাদি সাংস্কৃতিক সংগঠন জাসাস এর উদ্যোগে ও বিএনপির সহযোগীতায় এক ঝাক উদীয়মান শিল্পী ও নৃত্য শিল্পিদের মনো মুগ্ধকর পরিবেশনায় মুখরিত ছিল স্বাধীনতা মঞ্চ । অপর দিকে বর্ষবরন উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবে ভিন্ন ধর্মী বর্ষবরনের আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক উপস্থিত থেকে বর্ষবরন উৎযাপন করেন। প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত অতিথিদের পান্তা ভাত, ইলিশ, বিভিন্ন প্রকার ভর্তা ও দেশীয় নানা ধরনের ফল ও মিষ্টি দিয়ে অতিথিদের আপ্যায়িত করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাংলা নববর্ষ উপলক্ষে বাগেরহাটে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা

আপডেট টাইম : 05:16:07 pm, Tuesday, 15 April 2025