Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাট  স্কাউটসের কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স  অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:04:51 pm, Saturday, 19 April 2025
  • 211 বার
 বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট  স্কাউটসের  কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স  অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কাব-স্কাউট দল পরিচালনার মাধ্যমে সৎ, যোগ্য, দক্ষ , আত্মনির্ভরশীল ও আদর্শ নাগরিক হিসেবে ভবিষৎ প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে ১৯ এপ্রিল শনিবার দিন ব্যাপী অনুষ্ঠিত হয় কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স।  বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের পরিচালনায় এবং বাগেরহাট জেলা স্কাউটসের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ৬১২ এবং ৬১৩ তম কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স।কোর্সটি  উদ্বোধন করেন মোঃ নাজমুল হক,সুপারিন্টেন্ডেন্ট, পিটিআই বাগেরহাট।
কোর্সে স্কাউট আন্দোলনের ইতিহাস, পটভূমি, ফান্ডামেন্টাল অব স্কাউটিং, সাংগঠনিক কাঠামো, বিভিন্ন প্রোগ্রাম, মূলনীতি, লক্ষ্য, উদ্দেশ্য, পদ্ধতি, আদর্শ, আইন, প্রতিজ্ঞা, মটোসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। ৬১২ তম কোর্সের কোর্স লিডার  ছিলেন শেখ হায়দার আলী বাবু, এলটি,  প্রশিক্ষক হিসাবে  ছিলেন এ কে এম শফিক সোহাগ এ এলটি, সিরাজুল ইসলাম এ এলটি, মোঃ ফজলুর রহমান রিপন  উডব্যাজার এবং  ৬১৩-তম কোর্সের কোর্স লিডার ছিলেন মোঃ আসাদুল কবীর এলটি, অজয় কুমার বিশ্বাস এএলটি, সেখ সাকির হোসেন উডব্যাজার এবং মোঃ সোহরাব হোসেন উডব্যাজার এই  কোর্সে মোট ৯০ জন বাগেরহাট পিটিআই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণরত বিভিন্ন  প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।কোর্স শেষে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দের হাতে কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের সনদপত্র বিতরণ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাট  স্কাউটসের কাব স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স  অনুষ্ঠিত

আপডেট টাইম : 05:04:51 pm, Saturday, 19 April 2025