Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

স্ত্রীকে বাঁচাতে না পেরে ফেসবুকে স্বামীর আবেগঘন স্ট্যাটাস

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:40:37 pm, Sunday, 21 June 2020
  • 484 বার

ছুটি চেয়েছিলাম; বলেছিলাম স্যার, আমার স্ত্রী আড়াই মাসের অন্তঃসত্ত্বা

আমার ভালোবাসা আমাকে ছেড়ে পৃথিবী থেকে চির বিদায় নিয়ে গেল, শুধু একজন পাষাণ এরিয়া ম্যানজারের জন্য। দুদিন আগে ছুটি চেয়েছিলাম। বলেছিলাম স্যার, আমার স্ত্রী অসুস্থ, আড়াই মাসের অন্তঃসত্ত্বা, বেশি বমি করে, বাসায় দেখাশোনা করার মতো মানুষ নেই, আমাকে ছাড়া একা থাকতে পারবে না। কিন্তু আমার কথা তোয়াক্কা করে নাই।’

নবরতন চাকমা। খাগড়াছড়ির রামগড়ের বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র’র মাঠকর্মী। অফিস থেকে ছুটি না পাওয়ায় তার আড়াই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে বাঁচাতে পারেননি তিনি। অসুস্থ অবস্থায় মারা গেছেন নবরতন চাকমার স্ত্রী বিপাশী চাকমা। এ ঘটনায় ওই সংস্থার মানিকছড়ির এরিয়া ম্যানেজার ইকবাল বিন তৈয়বকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন নবরতন চাকমা।

নবরতন চাকমা তার ফেসবুকে লিখেছেন, ‘আমার ব্রাঞ্চ ম্যানেজারের মাধ্যমে সুপারিশ নেয়ার চেষ্টা করি। কিন্তু আমার ব্রাঞ্চ ম্যানেজারকেও গালাগাল দিয়ে সুপারিশ বাতিল করে। দুদিন বমি করতে করতে দুর্বল হলে তাকে হাসপাতালে নেয়া হয়। আমার ব্রাঞ্চ ম্যানেজার এরিয়া ম্যানেজারকে ফোনে বলে স্যার উনার স্ত্রী মরা মরা অবস্থা, ছুটি দিয়ে দেন। এরিয়া ম্যানেজার আমার ম্যানেজারকে গালি দিয়ে বলে মানুষ কি এতো সহজে মরে নাকি?? তারপর এরিয়া ম্যানেজার আমাকে ছুটি দেয়, হসপিটালের কাছে এসে আমার সহকর্মীদের বলি আমার স্ত্রীর কি হয়েছে..?? আমার সঙ্গে কেউ কথা বলছে না। হসপিটালের সিটে গিয়ে দেখি আমার ভালোবাসা আমার সাথে কথা না বলে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে।’

এ নিয়ে সমালোচনার ঝড় বইছে। এমন অমানবিক কর্মকাণ্ডের জন্য এরিয়া ম্যানেজারকে দুষছেন সবাই। করোনাকালেও এমন অমানবিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

স্ত্রীকে বাঁচাতে না পেরে ফেসবুকে স্বামীর আবেগঘন স্ট্যাটাস

আপডেট টাইম : 05:40:37 pm, Sunday, 21 June 2020