বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে নোংরা পরিবেশে গরু জবাই ও বাটখারায় বিএসটিআইয়ের স্টিকার
না থাকা, ওজনে কম দেওয়া ও দোকানের ট্রেড লাইসেন্স না অপরাধে আঃ সালাম
কসাইয়ের ৩ টি প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা ও ফতেপুর মৎস্য আরতে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২১ এপ্রিল) সকালে শহরের মেইন বাজারে অভিযান পরিচালনা করেন বাগেরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে সেনাবাহিনীর একটি টিম ও গোয়েন্দা সংস্থার লোক ও চেম্বার অব কমার্সের প্রতিনিধি ও বাগেরহাট পৌরসভার কর্মকর্তা সার্বিক সহায়তা প্রদান করেন।
অভিযানে জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম হতে বিরত থাকার জন্য লিফলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, পন্য সঠিক মূল্য বিক্রি করা,দোকানের ট্রেড লাইসেন্স ঠিক করা,বাটখারায় বিএসটিআইয়ের স্টিকার লাগানো, ক্রয় ভাউচার সংরক্ষণ করা নির্দেশনা দেওয়া হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারি পরিচালক শরিফা সুলতানা বলেন, ভোক্তা অধিকার ও সেনাবাহিনীর যৌথ অভিযানে জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকারবিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট বিতরণ করা হয়। এসময় খান মিটস হাউজকে নোংরা পরিবেশে গরু জবাই, মাংসের দাম বেশি নেওয়া, বাটখার বিএসটিআইয়ের স্টিকার না থাকায় আঃ সালাম খাঁন কসাইয়ের তিনটি মাংসের প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা ও ফতেপুর মৎস্য আড়তে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে ভোক্তা অধিকারের পৃথক অভিযানে ৭৬ হাজারটাকা জরিমানা
-
Reporter Name - আপডেট টাইম : 03:31:59 pm, Monday, 21 April 2025
- 173 বার
জনপ্রিয় সংবাদ




















