Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

চিতলমারীতে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি হামলার শিকার

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:10:56 pm, Monday, 21 April 2025
  • 239 বার

চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে আব্দুস সবুর হাওলাদার (৫৫) নামে এক ব্যাক্তি হামলার শিকার হয়েছেন। সোমবার (২১ এপ্রিল) সকাল ১১ টার দিকে সদর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান নিজাম উদ্দিনের বারাশিয়া গ্রামের বাড়ির উঠানে তিনি এ হামলার শিকার হন। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত আব্দুস সবুর
হাওলাদার ওই গ্রামের মৃত মোসলেম হাওলাদারের ছেলে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সভাপতি। খবর পেয়ে চিতলমারী থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার নেতৃবৃন্দ আহত আব্দুস সবুর হাওলাদারকে হাসপাতালে দেখতে যান। আহত আব্দুস সবুর হাওলাদার হাসপাতালের বেডে শুয়ে সাংবাদিকদেরবলেন, আত্মীয়তার সুবাদে সকালে চিতলমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখের বাড়িতে গেলে তাঁর ভাইপো তরিকুল শেখ, মফিজুল শেখ ও হাফিজুল শেখ অতর্কিত হামলা চালিয়ে
পিটিয়ে আমাকে গুরুতর আহত করেছে। তরিকুল শেখ বলেন, ‘সকালে আব্দুস সবুর হাওলাদার আমাদের বাড়িতে আসেন। একটি বিষয় নিয়ে তিনি উচ্চস্বরে বকাবকি শুরু করেন।
তাঁকে নিষেধ করায় মারামারি হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা আহতর খোঁজ-খবর
নিয়েছি। আমরা এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করি।চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে আহতকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। বিষয়টি
গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

চিতলমারীতে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি হামলার শিকার

আপডেট টাইম : 08:10:56 pm, Monday, 21 April 2025