বাগেরহাট প্রতিনিধি ,
বাগেরহাট খানজাহান আলী মাজার গেটে অবস্থিত জারিফ হোটেলের সামনে থেকে ছয়টি ককটেলসহ শ্রমিকদলের ১৮ নেতা-কর্মীকে আটক করেছে সেনাবাহিনী । আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে পুলিশে সোপর্দ করা হয়েছে। পুলিশ আটককৃত শ্রমিকদল নেতাদের এদিন সন্ধ্যায় আদালতের মাধ্যেমে কারাগারে প্রেরন করেছে। বাগেরহাট সদর মডেল থানার ওসি মাহমুদ উল হাসান জানান, মঙ্গলবার দুপুরে সেনাবাহিনীর হাতে আটক ১৮ জন শ্রমিক নেতাকে পুলিশে সোপর্দ করেছে। আটককৃতরা হলো শ্রমিকদল নেতা আবুল কাশেম সেলিম ভূইয়া, আজিম ভূইয়া, সাগর হাসান, মোস্তফা কামাল, তুফান হাওলাদার, মনি হাওলাদার, নাইম মোল্লা, আরিফ হাওলাদার, রাজু মোল্লা, সাকিব আহম্মেদ রাজ, সাজিদ, নিমাই সরকার, সিরাজুল শেখ, মো. মাসুক, মিলন সিকদার, রবিউল সরদার, ইয়াসিন আরাফাত, শাহিন। আটককৃতদের বাড়ী বাগেরহাট শহরের নাগেরবাজার, বাসাবাটিসহ জেলার বিভিন্ন গ্রামে। আটককৃতদের বিরুদ্ধে বিষ্ফোরক দ্রব্য আইনে মামলা দায়েল করা হয়েছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















