বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে বিভিন্ন অনিয়মের অভিযোগে বিআরটিএ অফিসে দুদকের অভিযান।
বুধবার (৭ মে) বেলা সকালে জেলা কেন্দ্রীয় বাসস্ট্যান্ড সংলগ্ন বাগেরহাট জেলা বিআরটিএ অফিসে বাগেরহাট দুর্নীতি দমন কমিশনের একটি টিম অভিযান পরিচালনা করেন।এই অভিযানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক। দুদকের সহকারী পরিচালক মোঃ সাইদুর রহমান বলেন, প্রাথমিক অভিযানে এখানকার কর্মকর্তা ও আউটসোর্সিং এ কর্মরতদের মোবাইল ব্যাংকিংএ টাকার লেনদেনসহ বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতি পাওয়া গেছে। অভিযানে পাওয়া তথ্য এবং নথি যাচাই-বাছাই শেষে প্রতিবেদন আকারে তা প্রধান কার্যালয়ে পাঠানো হবে। এর ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
Reporter Name 









