মোংলা প্রতিনিধি,বাগেরহাট
শনিবার এক আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ কোস্ট গার্ড বেইস মোংলায় নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। পাশাপাশি উক্ত অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মুঃ জসীম উদ্দিন খান, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ জিয়াউল হক, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ নৌবাহিনী, নৌপুলিশ, বন বিভাগ ও মোংলা বন্দরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। লেঃ কমান্ডার আবিদ বিন মঞ্জুর, প্রধান অতিথিকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে জানান, গত ১১ জানুয়ারি ২০২৪ সালে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই বোট ওয়ার্কশপ ও স্লিপওয়েতে ২০ মিটার দৈর্ঘ্যের বোটসমূহের ডকিং ও যেকোনো ধরনের মেরামত কার্যক্রম পরিচালনা করা সম্ভব।বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ে কোস্ট গার্ডের পশ্চিম জোনের একমাত্র স্থাপনা, যার মাধ্যমে কোস্ট গার্ডের পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, মোংলা পোর্ট, নৌপুলিশ, বন বিভাগ এবং বিআইডব্লিউটিএ’র নৌযানসমূহ মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যাবে বলে আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।পরবর্তীতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আনুষ্ঠানিকভাবে বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের নাম ফলক উন্মোচন করেন।তিনি আরও বলেন, এই উন্নয়ন কার্যক্রম বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা ও পরিসেবার মান বাড়াতে আরও এক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















