আল আমিন খান, বাগেরহাট
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা খাদেম নিয়ামুল নাসির আলাপ গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। তার হার্টে একটি রিং পরানো হয়েছে বলে জানা গেছে। গত ১৬ তারিখ খুলনায় ভিভাগীয় সমাবেশে অংশগ্রহণকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার হার্টে রিং সংযোজন করা হয়েছে এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে বাগেরহাট জেলা বিএনপির নেতৃবৃন্দ তার দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন।

এছাড়া নিয়ামুল নাসির আলাপের পরিবারের পক্ষ থেকে বাগেরহাটবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে। নিয়ামুল নাসির আলাপ রাজনীতি জীবনে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত এবং বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এবং বাগেরহাট জেলায় বিএনপির একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, তবে পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় লাগবে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















