Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

প্রতিকূল আবহাওয়ায় গর্ভবতীকে চিকিৎসা দিলো কোস্ট গার্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : 02:21:04 pm, Friday, 30 May 2025
  • 84 বার
মাসুদুর রহমান, মোংলা ,বাগেরহাট
প্রতিকূল আবহাওয়ার মধ্যেও গর্ভবতী এক মহিলাকে চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্ট গার্ড।
শুক্রবার (৩০ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তীতে সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন,
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে নদীতে বিপদসংকুল পরিস্থিতি তৈরি হয়েছে। এমতাবস্থায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।গত বৃহস্পতিবার (২৯ মে) বিকাল ৪ টা ৪০ মিনিটে খুলনার দাকোপ থানার কালাবগি গ্রামের স্থানীয় এক গর্ভবতী শরীফা বেগম (২৮) এর প্রসবব্যথা শুরু হয় এবং তাকে জরুরি ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দাকোপ-এ স্থানান্তরের প্রয়োজন দেখা দেয়।পরবর্তীতে তার পরিবারের সদস্যরা কোস্ট গার্ড স্টেশন নলিয়ানকে বিষয়টি জানায়। পরিস্থিতি বিবেচনায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে, স্টেশন কমান্ডারের নির্দেশে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড একটি বোট প্রস্তুত করে এবং মহিলাকে দাকোপের কালাবগি হতে চালনা ঘাট পর্যন্ত পৌঁছে দেয়। কোস্ট গার্ডের দক্ষ ও দ্রুত পদক্ষেপের ফলে প্রতিকূল আবহাওয়ায় প্রসবব্যথায় কাতর শরীফা বেগমকে নিরাপদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর সম্ভব হয়। সেখানে শরীফা বেগম একটি পুত্র সন্তানের জন্ম দেয়। বর্তমানে সে ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল এবং নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। উল্লেখিত ঘটনাটি তারই অন্যতম একটি উদাহরণ। জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান কোষ্টগার্ড এ কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

প্রতিকূল আবহাওয়ায় গর্ভবতীকে চিকিৎসা দিলো কোস্ট গার্ড

আপডেট টাইম : 02:21:04 pm, Friday, 30 May 2025