বাগেরহাট প্রতিনিধি
অবশেসে বাগেরহাটে পুলিশ সুপার অফিসের প্রধান সহকারী হাফিজুর রহমান কে প্রায় ১ যুগ পর খাগড়াছড়িতে বদলী করা হয়েছে। আ্যডিশনাল আইজি মোঃ মতিউর রহমান শেখ২৯ মে স্বাক্ষরিত এক বর্তায় আগামী ১ জুন হাফিজুর রহমানকে ছাড়পত্র নিয়ে খাগড়াছড়িতে সংযুক্ত হতে বলা হয়েছে।হাফিজুর রহমান নন পুলিশ সদস্য হিসেবে ২০১৪ সালের ২ নভেম্বর বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে যুক্ত হন। এই দীর্ঘ সময়ে পুলিশ সুপার কার্যালয়ে চাকুরীতে থেকে নিজেকে পুলিশ অপিসের দন্ড মুন্ডের কর্তায় পরিনত করেন। তিনি নিজের স্ত্রীর নামের ঠিকাদারী প্রতিষ্ঠানসহ দীর্ঘ প্রায় এক যুগে বাগেরহাটের ৭ টি ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে পুলিশের যাবতীয় সরবরাহের টেন্ডার দিয়ে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে বিশেষ সহায়তানেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়া ডিআইজি ও এসপির নামে নিয়োগ বানিজ্য, অর্থ আত্মসাত, কর্মচারী বদলীর নামে কোটি কোটি টাকার অবৈধ আয়ের সংগে জড়িত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। খুলনা, ঢাকাতে তার নামে ও বেনামে একাধিক ফ্লাট ও প্লট ক্রয়, বাড়ি নির্মান ও বিভিন্ন ব্যবসায়ের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। আর তার এই কাজে বাঁধা হলে সেই পুলিশ অফিসারকে ব্লাক মেইলিং করে বিভিন্ন ধরনের অভিযোগ উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট দিয়ে সেই সকল পুলিশ অফিসারকে হয়রানী করতো। তার আর এই কাজে ব্যাঘাত সৃষ্টি হওয়ার জন্য ২০২১ সালে বাগেরহাট এসপি অফিসের তৎকালীন পুলিশ সুপারের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে দূর্নীতির অভিযোগ দেন। পরে তার নিজের ও স্ত্রীর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে দুদক। সেই অভিযোগও এক প্রকারে বিশেষ সুবিধার মাধ্যেমে না কি পার পেয়ে গেলেও পরে হাইকোর্টে বিচারাধীন রয়েছে বলে জানাগেছে। বাগেরহাপ পুলিশ অফিসের নন-পুলিশ সদস্য প্রধান অফিস সহকারী হাফিজুর রহমানের বদলির খবর পেয়ে বাগেরহাটে পুলিশর মধ্যে এক প্রকার খুশির আমেজ শুরু হয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা জানান।এবিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৈহিদুল আরিফ জানান, আ্যডিশনাল আইজি মোঃ মতিউর রহমান শেখ এর দপ্তর থেকে গত ২৯ মে এক পত্রে বলেছেন হাফিজুর রহমানকে ১ জুন এর মধ্যে ছাড় পত্র নিয়ে খাগড়া ছড়িতে সংযুক্ত হতে বলেছেন।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















