বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের বড় পাইকপাড়া গ্রামে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে দুই ব্যক্তিকে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনায় আহত শেখ রবিউল ইসলাম ও তারিকুল ইসলামকে বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শেখ রবিউল ইসলাম জানান, প্রতিবেশী আমজাদ শেখ ও তার ছেলে সোহাগ শেখের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহাগ ও আমজাদ শেখ তাকে ও তার চাচাতো ভাই তারিকুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, আহতদের পক্ষ থেকে কোনো অভিযোগ না পাওয়া গেলেও বিষয়টি তদন্ত করা হবে। প্রমাণ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















