জেলা প্রতিনিধি, বাগেরহাট
বাগেরহাটে নির্মান কাজের ধীরগতির কারণে দশানী-রামপাল-মোংলা সড়কের
বেহালদশা তৈরি হয়েছে। সংস্কারের জন্য খোড়াখুড়ি, রাস্তার উপরে এলোমেলো
খোয়া, কিছুদূর পরপর বড় বড় গর্তে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে জেলার
গুরুত্বপূর্ণ এই সড়কটি।অতিদ্রæত নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে জন
ভোগান্তি নিরসনের দাবি মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়
বাসিন্দারা। বুধবার (২৫ জুন) দুপুরে বাগেরহাট শহরের দশানী ট্রাফিক মোড়
এলাকায় জড়ো হয়ে তারা মানববন্ধন করেন। মানববন্ধনকারীরা ঠিকাদারী প্রতিষ্ঠান
মাহবুব ব্রাদার্সের কার্যাদেশ বাতিল করে, নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে
অতিদ্রæত কাজ সমাপ্তের দাবি জানানা। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী
দেন স্থানীয়রা।স্থানীয় আমির আলী বিশ্বাস বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কের অবস্থা খুবই খারাপ।রাস্তা দিয়ে চলাচলের কোন উপায় নেই। যখন তখন দূর্ঘটনা ঘটে। স্থানীয়দের
স্বস্তিতে রাখতে অতিদ্রুত সড়কটি সংস্কার করা দরকার। সাইফুল ইসলাম নামের আরেক ব্যক্তি বলেন, কোন রোগীও রাস্তা দিয়ে যাতায়েত করতে পারে না। শুকনোর সময় বাড়িঘর ধুলোয় ভরে যায়, বৃষ্টির সময় কাঁদা পানিতে আমাদের জীবন যায়। এই অবস্থায় এলাকাবাসীকে বাঁচাতে হলে ঠিকাদারি প্রতিষ্ঠান ও বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীকে আইনের আওতায় আনতে হবে। এক সপ্তাহের মধ্যে যদি নতুন করে কাজ শুরু না হয়, তাহলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন মানববন্ধনকারীরা।
সড়ক বিভাগ সূত্রে জানাযায়, ৩৩ দশমিক ৮৭ কিলোমিটার দৈর্ঘ্যের বাগেরহাট-
রামপাল-মোংলা আঞ্চলিক মহাসসড়কটি প্রশস্তকরণ, স¤প্রসারণ ও সংস্কারের জন্য
৪টি প্যাকেজে ৩টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ২০২২ সালের আগষ্ট মাসে
কার্যাদেশ দেওয়া হয়। ৮ ব্রিজ, ২১ টি কালভার্ড ও জমি অধিগ্রহনসহ যার
নির্মান ব্যয় ধরা হয়েছে ৪৬৭ কোটি টাকা। প্রথম প্যাকেজে দশানী থেকে
হেলাতলা পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান
মাহাবুব ব্রাদার্স।দুই দফা সময় বাড়ানো হলেও প্রতিষ্ঠানটি মাত্র ১৫ শতাংশ
কাজ শেষ করতে পারেনি ঠিকাদার। অবশেষে ২২ মে ঠিকাদারের সাথে চুক্তি বাতিল
করেছে সড়ক বিভাগ।নতুন ঠিকাদার নিয়োগের জন্য কাজ চলছে বলে জানান সড়ক
বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, সড়ক বিভাগ,
বাগেরহাট।তিনি বলেন, এই সড়কের ৪টি প্যাকেজের তিনটি প্যাকেজের কাজ প্রায় ৮০
শতাংশ শেষ হয়েছে। কিন্তু প্রথম প্যাকেজের কাজ দুই দফায় সময় বাড়িয়েও কাজ শেষ
করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্স। যার কারণে আমরা ওই
ঠিকাদারের চুক্তি বাতিল করা হয়েছে। আমরা অতিদ্রæত নতুন করে দরপত্র আহবান
করব। এজন্য সব ধরণের প্রস্তুতি চলছে।
Dhaka
,
Tuesday, 3 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নির্মান কাজের ধীরগতি কাজ শেষ করার দাবিতে মানববন্ধন
-
Reporter Name - আপডেট টাইম : 07:53:09 pm, Wednesday, 25 June 2025
- 110 বার
Tag :
নির্মান কাজের ধীরগতি
জনপ্রিয় সংবাদ










