নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
সারাদেশে ডেঙ্গু ভয়ংকর রূপ ধারণ করছে। এমন অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়েছেন বাগেরহাট জেলা কারাগারা কতৃপক্ষ।
শনিবার (৫ জুলাই) সকালে কারাগারের অভ্যান্তরে ও বাহিরে এই সচেতনতামুলক পরিস্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নেন ৫০ জন কারারক্ষি। জেল সুপার মো. মোস্তফা কামালের নেতৃত্বে ৩ ঘন্টাব্যাপী পরিচ্ছন্নতার পাশাপাশি মশা নিধন কার্যক্রম গ্রহণ করা হয়। পরে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা মশা নিধনে স্প্রে করেন।জেলার খোন্দকার মো. আল- মামুন বলেন, ‘শুধু সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। নিজের নিরাপত্তা নিশ্চিতের জন্য নিজেদের কর্মস্থল কারোগারের চারপাশ পরিষ্কার করে আমরা যদি সামাজিক দায়িত্বটুকু পালন করি, তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা অনেকটাই সহজ হয়ে যাবে। তাই সামাজিক দায়বদ্ধতা থেকে ডেঙ্গুর বিস্তার রোধে আমরা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছি।জেল সুপার মো. মোস্তফা কামাল বলেন, কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসাবে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়েছে। আগামী দুদিন ব্যাপী এই কার্যক্রম চলবে বলে জানান তিনি। একাজে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞ বলে জানান কারাগারের এই সুপার।
Dhaka
,
Tuesday, 3 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট কারাগারে পরিচ্ছন্নতা অভিযান
-
Reporter Name - আপডেট টাইম : 08:15:14 pm, Saturday, 5 July 2025
- 64 বার
Tag :
জনপ্রিয় সংবাদ










