নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে হাজার হাজার ভক্ত-দর্শনার্থীদের অংশগ্রহনে সাড়ে ৬‘শ বছরের পুরোনো শিবপুর শিবমন্দিরে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ জুলাই) বিকেলে জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার কেন্দ্রীয় মন্দিরের সামনে থেকে এই উল্টোরথ যাত্রা শুরু হয়। বাগেরহাট-পিরোজপুর মহাসড়ক দিয়ে ঘন্টাখানেক টেনে শিববাড়ি মন্দিরে এসে শেষ হয়। এর আগে ২৭ জুন দুপুরে শিবমন্দিরসহ জেলার বিভিন্ন মন্দিরে রথযাত্রা শুরু হয়।
সাড়ে ছয়শ বছরের পুরোনো এই মন্দিরে সনাতন ধর্মালম্বী বিভিন্ন বয়সের নারী পুরুষ, শিশু-কিশোর ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশগ্রহন করেন এই উল্টোরথ যাত্রা উৎসবে। স্থানীয় মুসলিম সম্প্রদায়ের অনেকে যোগদেন এই উৎসবে যেন সা¤প্রদায়িক স¤প্রতির এক উজ্জল দৃষ্টান্ত।রথযাত্রা শেষে মন্দির কমিটির সভাপতি প্রদীপ বসু সন্তুর সভাপতিত্বে মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, উপজেলা বিএনপি সমন্বয়ক সরদার জাহিদ, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, বেদার উদ্দিন ডাকুয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জল দাস, মন্দির কমিটির সাধারণ সম্পাদক শিমুল চন্দ্র রায় প্রমুখ।
Dhaka
,
Tuesday, 3 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে সাড়ে ৬‘শ বছরের পুরোনো শিব মন্দিরে উল্টো রথযাত্রায় ভক্ত-দর্শনার্থীদের ভীড়
-
Reporter Name - আপডেট টাইম : 08:19:02 pm, Saturday, 5 July 2025
- 259 বার
Tag :
মন্দিরে উল্টো রথযাত্রায়
জনপ্রিয় সংবাদ










