Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটে ডাকাতিকৃত ঘটনায় কোটি টাকার মালামালসহ গ্রেফতার -৯ 

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:28:20 pm, Wednesday, 9 July 2025
  • 71 বার

আল আমিন খান সুমন, বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-ওয়াপাড়া মহাসড়কের পাশে অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজে র্দুর্ধষ  ডাকাতির ঘটনায় লুন্ঠিত কোটি টাকার মালামালসহ মোট ৯ জন  গ্রেফতার করেছে ডিবি পুলিশ।বিষয়টির মামলার সূত্র ধরে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের ওসি সরিফুল ইসলামের নেতৃত্বেএকটি টিম সিসি টিভির ফুটেজ,ও বিভিন্ন তদন্তের মাধ্যমে এবং তথ্য প্রযুক্তির সহায়তায়  সাত জুলাই চট্রগ্রাম এর সীতাকুন্ড এলাকা থেকে ডাকাতিকৃত মালামাল সহ দুই ডাকাত ও পরবর্তীতে তাদের স্বীকারোক্তিতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাকীদের আটক করে।ঘটনার ৪ দিন পর বুধবার (৯জুন) দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আলিফ তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে  সাংবাদিকদের এ তথ্য জানান।এর আগে গত শুক্রবার (৪ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে মূখে মাস্ক পরিহিত ১৫ থেকে ২০জনের একটি ডাকাত দল নিরাপত্তা প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে ওই প্রতিষ্ঠানে ভেতরে প্রবেশ করে। এসময় ৭জন নিরাপত্তাকর্মী ও ৪জন শ্রমিককে বেঁধে রাখে। এরপর তারা গেডাউনে ঢুকে সেখান থেকে এ্যালুমুনিয়াম বার ১৫ টন, তামার তার আড়াই টন এবং বৈদ্যুতিক তার ১ টন দুটি ট্রাকে করে নিয়ে পালিয়ে যায়। এসব মালামাল ও জিনিসপত্র প্রতিষ্ঠানের কাঁচামাল হিসেবে ব্যবহার করার জন্য গুদামজাত করে রাখা হয়েছিল। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল বলে শ্রমিকরা জানান।হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (অপারেশন) মো: সিদ্দিকুর রহমান জানান, ডাকাতদল ৮টার দিকে নিরাপত্তাকর্মিদের ভয় দেখিয়ে ভেতরে প্রবেশ করে। তারা প্রায় ৮ঘন্টা অবস্থান করে। পরে ডাকাতদল ট্রাকে করে ভোর ৪টার দিকে এসব মালামাল ও জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই ভোর ৫টার দিকে খবর পেয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: রবিউল ইসলাম শামীম সহ পুলিশের একটি টিম সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে ডাকাতিকৃত ঘটনায় কোটি টাকার মালামালসহ গ্রেফতার -৯ 

আপডেট টাইম : 05:28:20 pm, Wednesday, 9 July 2025