Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

তরুণ প্রজন্ম কোন নির্বাচনী ভাগ বাটোয়ারায় বিশ্বাস করে না-নাহিদ ইসলাম

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:49:52 pm, Saturday, 12 July 2025
  • 418 বার

আল আমিন খান, বাগেরহাট

জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদগ ইসলাম বলেছেন, আমরা কোন দলের বিরুদ্ধে কথা বলি না, আমরা বলি পুরোনো বন্দোবস্তের বিরুদ্ধে কথা বলি।যারা মাফিয়া সিস্টেমকে টিকিয়ে রাখতে চায়, চাঁদাবাজীকে টিকিয়ে রাখতে চায়, তাদেরকে জনগণ আর  মেনে নিবে না। এই তরুণ প্রজন্ম কোন নির্বাচনী ভাগ বাটোয়ারায় বিশ্বাস করে না। আমরা বলেছি রাষ্ট্র সংস্কার ও দেশ পুনঃগঠন করতে হবে। রাষ্ট্র সংস্কার ও দেশ পুনঃগঠন হলে, আপনাদের জন্য দরজা খোলা রয়েছে। আপনারা সে দরজায় প্রবেশ না করে, এখনও যদি সংস্কারের পক্ষে না আসেন, পুরোনো বন্দবস্ত সংরক্ষন করেন, চাঁদাবাজ, মাফিয়া ও দূর্নীতির রাজনীতি যদি টিকিয়ে রাখতে চান। জনগণ আপনাদের বিরুদ্ধে কেন নামছে, আপনারা কি দেখছেন তাবিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা আবারও রাজপথে নামছে।শনিবার (১২ জুলাই) রাতে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ১২ তম দিনে বাগেরহাট রেল রোডস্থ জনসভায় তিনি এসব কথা বলেন তিনি।এসময় আরও বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব শেখ আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ন আহবায়ক আরিফুল ইসলাম আবিদ, এনসিপি বাগেরহাটের প্রধান সমন্বয়কারী সৈয়াদমোরশেদ আনোয়ার প্রমুখ।এসময়, এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, মূখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম মূখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, মোহাম্মদ আতাউল্লাহ, ড. মাহমুদা মিতু, কেন্দ্রীয় যুগ্ন মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ, যুগ্ম আহ্বয়ক তাজনুভা জাবিন, বাগেরহাটের যুগ্ম সমন্বয়কারী মোঃ শফিউল্লাহ, আবিদ আহমেদ, জেলা সদস্য -লাবীব আহমেদ, আল আমিন খান সুমন, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট জান্নাতুল বাকিসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা গনঅভ্যুথ্যান করেছিলাম মাফিয়া, দূর্নীতিবাজ, চাঁদাবাজ সিস্টেমের বিরুদ্ধে। এই চাঁদাবাজ দূর্নীতি এখনও বিতারিত করতে পারি নাই। তাই আবারও এসেছি, আপনারা আমাদের উপর আস্থা রাখুন। এই চাঁদাবাজ ও দূর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন করব, শহীদদের প্রতি এইটা আমাদের কমিটমেন্ট। জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন হতে হবে। সেটা জুলাই-আগস্ট মাসের মধ্যেই হতে হবে।পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন, পুলিশ-প্রশাসনকে জনগনের পক্ষে দাড়াতে হবে।  চাঁদাবাজদের বিরুদ্ধে দাড়াতে হবে। যদি তারা দলবাজ প্রশাসনের মত আচরণ করে, তাহলে মনে রাখবেন ফ্যাসিবাদের সময় যারা দলবাজ হয়েছিল, তাদের পরিনতি ও আপনাদের পরিনতি একই হবে।এর আগে নাহিদ ইসলামসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা জুলাই আন্দোলনে বাগেরহাটে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সাথে দেখা করেন। তাদের খোজ খবর নেন।এদিন বিকেলে রামপাল উপজেলার ফয়লা বাজার এলাকায় পথসভায় অংশগ্রহন করেন এনসিপির নেতারা। সেখানে বক্তব্য দেন, সদস্য সচিব শেখ আখতার হোসেন, মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী প্রমুখ। সন্ধ্যায় বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন করেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পথসভার আগে বাগেরহাট শহরে এনসিপির পক্ষ থেকে মিছিল বের করা হয়। মিছিলে দলটির কেন্দ্রীয় নেতারা অংশগ্রহন করেন। পথসভা শেষে পিরোজপুরের উদ্দেশ্যে বাগেরহাট ছাড়েন এনসিপির কেন্দ্রীয় নেতৃত্ব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

তরুণ প্রজন্ম কোন নির্বাচনী ভাগ বাটোয়ারায় বিশ্বাস করে না-নাহিদ ইসলাম

আপডেট টাইম : 11:49:52 pm, Saturday, 12 July 2025