বাগেরহাট প্রতিনিধি
অবৈধভাবে সম্পদ অর্জনের দায়ে খাদ্য পরিদর্শক ও বাগেরহাট ২ আসনের আওয়ামী সরকারের সাবেক এমপি
মীর শওকাত আলী বাদশার এপিএস অচীন কুমার দাসের দুই কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দশ দিয়েছে
আদালত । মঙ্গলবার (১৫ জুলাই ) বাগেরহাট দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় সূত্র এতথ্য নিশ্চিত
করেছেন।আওয়ামীলীগ সরকারের সময়ে অচীন কুমার দাস তার চাকরীর পাশাপাশি তৎকালীন এমপির এপিএস হিসেবে
ক্ষমতার অপব্যবহার করে সম্পদ অর্জন করেছেন।বাগেরহাট দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইদুর রহমান জানান, খাদ্য পরিদর্শক অচীন কুমার দাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে ২০২৪ সালের শেষের দিকে বাগেরহাট দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ে অভিযোগ দেওয়া হয়। এরপর
দুর্নীতি দমন কমিশন অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান শুরু করে।প্রাথমিক অনুসন্ধানে অচীন কুমার দাস ও তার মা কল্পনা রানী দাস ও প্রথম স্ত্রীর পরিবার কল্যাণ সহকারী সংগীতা সেন, দ্বিতীয় স্ত্রী ও যুব মহিলা লীগের জেলা সহ-সভাপতি ঝিমি মন্ডলের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ-দখলে রাখার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তাদের নামে অর্জিত সম্পদসমূহ বেহাত করার চেষ্টায় তাদের নামে থাকা সম্পদ ক্রোক/জব্দ এবং অবরুদ্ধকরণ করার জন্য বাগেরহাট সিনিয়র
স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতে আবেদন করে দুদক।আদালত অচীন কুমার দাসের নামে অর্জনকৃত খুলনার বটিয়াঘাটা, বাগেরহাট পৌরসভার সরুই ও সদরের খলসী পাঁচলী এলাকায় জমি ও বাড়িসহ প্রায় দুই কোটি টাকা মুল্যের সম্পদের ক্রোকের নির্দেশ দেন। এছাড়া অচীন কুমার দাসের মা কল্পনা রানী দাসের নামে ক্রয়কৃত একটি গাড়ী, যার নম্বর: ঢাকামেট্রোগ-৪২-১৯৬৩ ও ৫ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র, প্রথম স্ত্রী সংগীতা সেনের নামে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র ও দ্বিতীয় স্ত্রীর নামে ক্রয়কৃত একটি টয়োটাগাড়ী, যার নম্বর: ঢাকামেট্রোগ-৩৭-৪৬৮৫ অবরুদ্ধকরণ তথা
ফ্রিজের আদেশ দিয়েছেন বাগেরহাট সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালত। এছাড়া খাদ্য পরিদর্শক অচীন কুমার দাস ও তার দ্বিতীয় স্ত্রী ঝিমি মন্ডলের নামে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামীলীগকে অর্থ সরবরাহের অভিযোগে মামলা হয়েছে বলেজানা গেছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে খাদ্য গুদাম পরিদর্শকের জ্ঞাত আয় বহির্ভূত ২ কোটি টাকার সম্পদ ক্রোকের নির্দেশ
-
Reporter Name - আপডেট টাইম : 08:27:30 pm, Tuesday, 15 July 2025
- 4054 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















