বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে কারিমা আকতার(২৭)নামের এক নারীকে কুপিয়ে গুরুত্বর জখমের অভিযোগ উঠেছে তার সৎ দেবর মিজান হাওলাদার(১৯) এর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল আটটার দিকে ভুক্তভোগী কারিমা আকতারের বসত বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীর দাবি মোবাইল ও টাকা চুরিকে কেন্ত্র করেই এ হামলার ঘটরা ঘটেছে। কারিমা আকতার মোড়েলগঞ্জ উপজেলার ঘষিয়াখালী গ্রামের প্রবাসী হুমায়ুন হাওলাদারের স্ত্রী।
কারিমা আকতার জানান, আমার স্বামী প্রবাসে থাকে। আমি দুই সন্তান ও শাশুড়ীকে নিয়ে বাড়িয়ে বসবাস করি। বাড়িতে পাকা ঘর নির্মানের জন্য আমার স্বামী প্রবাস থেকে টাকা পাঠিয়েছে। এটা আমার সৎ দেবর, তার মা ও বোন জানতে পারে। গত ৩০ জুন বিকালে আমার ছোট সন্তানকে নিয়ে বাড়ির সামনের রাস্তায় যাই। এই সুযোগে সে আমার বসত ঘরে ঢুকে ২ লক্ষ ২২ হাজার টাকা ও মোবাইল ফোন নেয়। এটি আমার বড় মেয়ে হুমায়রা (০৮) দেখে ফেললে দেবর মিজান তার মুখ চেপে ধরে। পরে আমার মেয়ে আমাকে ডাকাডাকি করলে দ্রুত আমি বাড়ির মধ্যে প্রবেশ করি। টাকার বিষয়ে জানতে চাইলেই আমার দেবর, তার মা ও বোন আমাকে অকথ্য গালিগালাজ ও মারধর করে গলার স্বর্নের চেন ছিনিয়ে নেয়। এ বিষয়ে আমি গত ০৩ জুলাই আদালতে মামলা করলে মিজান, তার মা মিনারা বেগম ও বোন খাদিজা আমার উপর ক্ষিপ্ত হয় ও বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে। গত ১৭ জুলাই সকালে বাড়ির উঠানে অবস্থানের সময় দেবর মিজান তার মা ও বোনের সহায়তায় আমাকে ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় মিজান আমাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থান, হাত ও মাথায় এলাপাতাড়ি ভাবে কুপিয়ে মৃত ভেবে ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করে। এই হামলার কারিমা আকতারের ডান হাতে ২৭টি, মাথায় ৭টিসহ ৪৪ টি সেলাই লাগে বলে তিনি জানান। তিনি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। হামলার ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান বলেন, প্রবাসীর স্ত্রীর উপর হামলার ঘটনা শুনেছি। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে দেবরের বিরুদ্ধে ভাবিকে কুপিয়ে জখমের অভিযোগ
-
Reporter Name - আপডেট টাইম : 07:16:03 pm, Friday, 18 July 2025
- 82 বার
জনপ্রিয় সংবাদ




















