বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান (৬০) কে গ্রেপ্তার করেছেন। শুক্রবার (১৮ জুলাই) রাত ৯ টার দিকে তাঁকে আড়ুয়াবর্নী গ্রামের নিজবাড়ির পাশের রাস্তা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ বাবুল হোসেন খান উপজেলার আড়ুয়াবর্নী গ্রামের মৃত রত্তন খানের ছেলে। শনিবার (১৯ জুলাই) তাঁকে আদলাতে প্রেরণ করা হয়েছে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, গ্রেপ্তারকৃত মোঃ বাবুল হোসেন খানের বিরুদ্ধে থানায় একটি বিস্ফোরক মামলাসহ দুটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়ুয়াবর্নী গ্রামের নিজবাড়ির পাশের একটি রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়া শুক্রবার (১৮ জুলাই) রাতে অভিযান চালিয়ে বড়বাড়িয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক রোকা শেখ (৫০) কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















