বাগেরহাট প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার, অপপ্রচার, সরকারের নির্লিপ্ততা এবং সারা দেশে আইনশৃক্সখলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাগেরহাট জেলা শ্রমিক দল। সমাবেশে বিএনপির নেতারা অভিযোগ করেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আধুনিক ও চৌকস নেতৃত্ব এবং বিএনপির গণতান্ত্রিক রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে। সোমবার (২১ জুলাই) শহরের কেন্দ্রীয় শহীদমিনার চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী । উপস্থিত ছিলেন জেলা বিএনপির সমনায়ক ও সাবেক সভাপতি এম এ সালাম, যুগ্ম আহবায়ক শেখ শমসের আলী মোহন, আহ্বায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম, হাদিইজ্জামান হিরো, সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুল ইসলাম শান্ত প্রমুখ। সমাবেশের পূর্বে জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী নেতৃত্বে শহরের শিশু হাসপাতালে মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি মহল মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের দায় শ্রমিক দলের ওপর চাপানোর চেষ্টা করছে। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে টার্গেট করে ধারাবাহিক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাঁরা আরও বলেন, দেশের আইনশৃক্সখলা পরিস্থিতির অবনতির পেছনে সরকারের নির্লিপ্ততা স্পষ্ট। এই পরিস্থিতির অবসানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
সভাপতির বক্তব্যে সরদার লিয়াকত আলী বলেন, মূলত নির্বাচনকে প্রলম্বিত করতে
এবং গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করার উদ্দেশ্যেই বিএনপি ও তারেক রহমানের
বিরুদ্ধে এমন ষড়যন্ত্রে মেতেছে একটি মহল। কিন্তু দেশের বৃহৎ গণতান্ত্রিক
শক্তি বিএনপির বিরুদ্ধে এই চক্রান্ত কখনো সফল হয়নি, এবারও হবে না।
Dhaka
,
Tuesday, 3 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে বাগেরহাটে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল -সমাবেশ
-
Reporter Name - আপডেট টাইম : 06:25:40 pm, Monday, 21 July 2025
- 74 বার
Tag :
শ্রমিক দলের বিক্ষোভ
জনপ্রিয় সংবাদ










