Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে ইউএনওর অনুমতিতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ভূমি থেকে বালু উত্তোলন

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:21:47 pm, Friday, 25 July 2025
  • 254 বার

oplus_0

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলার বারাশিয়া গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মৌখিক অনুমতি নিয়ে   অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন সদর ইউনিয়নের সবুর হাওলাদার।শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সরেজমিনে বারাশিয়া গ্রামে গিয়ে দেখা যায়, সবুর হাওলাদার অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন এবং তা স্থানীয় বাজারে প্রতি ফুট ৮ থেকে ৯ টাকা দরে বিক্রি করছেন।এ বিষয়ে সবুর হাওলাদার বলেন, আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে মৌখিক অনুমতি নিয়ে বালু উত্তোলন করছি। ইউএনও মহোদয় বলেছেন যেন কারো ক্ষতি না হয়, সে অনুযায়ী কাজ করছি।তবে তার এই দাবিকে ভিন্ন চোখে দেখছেন ভুক্তভোগী এলাকাবাসী।স্থানীয় বাসিন্দা জেসিয়া বলেন, গত দুইদিন ধরে সবুর হাওলাদার ড্রেজার বসিয়ে এলাকায় বালু তুলে বিক্রি করছে । এতে আমার বাড়ির পাশে ফাটল ধরেছে, মাটি সরে যাচ্ছে, ঘর ঝুঁকিতে পড়েছে।আরেক বাসিন্দা জানান, ড্রেজার দিয়ে যেভাবে বালু তোলা হচ্ছে, তাতে জমির পাশে ধস নামছে। পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। ফসলি জমি, ঘরবাড়ি ও রাস্তা হুমকির মুখে পড়েছে।এদিকে সবুর হাওলাদার মেয়ে জেসিয়াকে বলেন ৫ বছর পরেও যদি তোমার ভূমির কোন ক্ষতি হয় আমরা সেই ক্ষতিপূরণ দিব। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পর্যাপ্ত নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এভাবে অবৈধ ড্রেজার দিয়ে বালু তোলা চলছে জেলা ব্যাপী । তারা দ্রুত এ কার্যক্রম বন্ধ এবং বালু খেকোদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল বলেন, আমি কাউকে বালু উত্তোলনের অনুমতি দেইনি। বিষয়টি আমি দেখছি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে ইউএনওর অনুমতিতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ভূমি থেকে বালু উত্তোলন

আপডেট টাইম : 07:21:47 pm, Friday, 25 July 2025