Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

২০০ পরিবারকে ইফতার করালো মিমি

  • Reporter Name
  • আপডেট টাইম : 04:58:02 am, Saturday, 9 May 2020
  • 623 বার

কোভিড-১৯ মহামারীর সংক্রমণে বিশ্বটাই যেন মৃত্যুপুরী। সংক্রমণ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখতে দেশে দেশে চলছে লকডাউন। প্রতিবেশী দেশ ভারতেও তৃতীয়বারের মতো চলছে লকডাউন।

এমতাবস্থায় ভারতে বহুলোক কর্মহীন হয়ে পড়েছেন। রমজান মাসে বহু মুসলমানকে অতিকষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। ওই সব মুসলমানের পাশে দাঁড়িয়েছেন টালিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। পশ্চিমবঙ্গের এই সংসদ সদস্য ২০০ পরিবারকে ইফতার করালেন।

ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম জি নিউজ জানায়, গত বছর স্থানীয় রাজপুর-সোনারপুর এলাকার যেসব মানুষের সঙ্গে মিলে ইফতার করেছিলেন, এবার তাদের সঙ্গে সরাসরি ইফতার করতে পারলেন না সংসদ সদস্য মিমি। তাই লাইভ স্ট্রিমিংয়ে তাদের কাছে পৌঁছে গেলেন মিমি। তাদের খোঁজখবর নেয়ার পাশাপাশি ইফতারের জন্য বিভিন্ন সামগ্রীও পাঠান। প্রয়োজনে পাশে থাকার বার্তাও দেন।

করোনা নিয়ে প্রথম থেকেই সাধারণ মানুষকে সতর্ক করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মিমি। কঠিন এই পরিস্থিতিতে মানুষের পাশেও দাঁড়াতে দেখা যাচ্ছে তাকে।

সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও পোস্ট করে মানুষকে সচেতন করার কাজও চালিয়ে যাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

২০০ পরিবারকে ইফতার করালো মিমি

আপডেট টাইম : 04:58:02 am, Saturday, 9 May 2020