Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

রামপালে নদী ও নারীঃ জলবায়ু ন্যায্যতার গ্রামীণ উদ্যোগ আইডিয়া বিষয়ক কর্মশালা 

  • Reporter Name
  • আপডেট টাইম : 04:54:38 pm, Tuesday, 29 July 2025
  • 299 বার
এম, এ সবুর রানা, রামপাল,বাগেরহাট
রামপালে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা বাস্তবায়ন উপলক্ষে আইডিয়া বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১২ টায় উপজেলা অডিটোরিয়াম “নদী ও নারীঃ জলবায়ু ন্যায্যতার গ্রামীণ উদ্যোগ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।রামপাল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আফতাব আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম, ওসি (তদন্ত) মো. মোতালেব হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, ইয়োথ ফর দ্য সুন্দরবন রামপালের যুব সদস্য এম, আর সিফাত, রাসেল শেখ, প্রান্ত বিশ্বাস, অর্নব মন্ডল, ঝুমকা কর্মকার প্রমুখ। আলোচনা অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে সোচ্চারসহ এর ক্ষতিকর দিক নিয়ে আলোচনা, বাল্যবিবাহ প্রতিরোধ ও এর কুফল নিয়ে আলোচনা, দূর্যোগ কালীন নারীদের হাইজিন সমস্যা, প্লাষ্টিক দুষণ, নারী শিক্ষার প্রসারসহ বিস্তারিত আলোচনা করা হয়। আলোচকগণ আরও বলেন, সচেতনতামূলক অনুষ্ঠান, সভা, সিম্পোজিয়াম শুধু সমাধান নয়। এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।কর্মশালায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইমাম, ধর্মীয় নেতা, অভিভাবক, ইয়োথ ফর দ্য সু্ন্দরবনের নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবের সদস্যরা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

রামপালে নদী ও নারীঃ জলবায়ু ন্যায্যতার গ্রামীণ উদ্যোগ আইডিয়া বিষয়ক কর্মশালা 

আপডেট টাইম : 04:54:38 pm, Tuesday, 29 July 2025