বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জের তেলিগাতী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বদিউজ্জামান বদির বিরুদ্ধে খেজুরতলা খালে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। বিএনপির এই প্রভাবশালী নেতা প্রভাব খাটিয়ে গোমাখালী খালের ব্রিজ নির্মানের নামে খাল আটকে উত্তোলনকৃত এ বালু ভরাট করছেন। অপরিকল্পিত ও অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে খাল তীরবর্তী এলাকায় হুমকিতে পড়েছে কৃষি জমি, ঘের, বসতবাড়িসহ স্থানীয় বাসিন্দারা। বালু উত্তোলনের সাথে জড়িতরা প্রভাবশালী হওয়ায় ক্ষতিগ্রস্থরা মুখ খুলতে সাহস পাচ্ছে না। কেউ প্রতিবাদ করলেই স্থানীয় প্রভাবশালী এই বিএনপি নেতার হামলা ও মারধরের শিকার হতে হয়েছে। তেলিগাতী ইউনিয়ন ছাত্রদল নেতা পারভেজ শেখ জানান, গোমাখালী খালের ব্রিজ নির্মান কাজে জড়িত তেলিগাতী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বদিউজ্জামান বদি। গত ২ সপ্তাহ আগে জানতে পারি ব্রিজ নির্মানের জন্য খেজুরতলা খালে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। আমিসহ স্থানীয় ফোরকান শেখ, আলামিন শেখ, রাহাত শেখ, শান্ত শেখ, হানিফ শেখ বদিউজ্জামান ভাইয়ের কাছে যাই। তাকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করতে নিষেধ করলেই সে আমাদের উপর ক্ষিপ্ত হয় ও অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। পরে ঢুলিগাতি বাজারে লোকজনের মধ্যে ফোরকান শেখ ও আলামিন শেখকে মারধর করে এ বিএনপি নেতা।তিনি আরো জানান, গত বছরের আগস্টের ৫ তারিখে স্বৈরাচারি সরকার পতনের পর থেকেই স্থানীয় ইয়ারুল নামে এক ব্যক্তি কিছ’ অসাধু বিএনপি নেতার সাথে সক্ষতা গড়ে তুলে প্রভাব খাটিয়ে চালিয়ে যাচ্ছে এ অবৈধ বালু উত্তোলনের ব্যবসা। তিনি এ ধরনের কাজের সাথে জড়িত সকল ব্যক্তির শাস্তি দাবি জানান ।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, গত এক সপ্তাহ ধরে খেজুরতলা খালে অবৈধ ড্রেজার দিয়ে বালি উত্তোলন করা হচ্ছে। আমরা কয়েকজন মিলে বালু উত্তোলনে নিষেধ করলেও তারা কর্নপাত করেছে। তিনি আরো জানান, আমরা যদি বেশি কিছু বলতে যাই তাহলে আমাদের জীবনে শেষ করে দিবে বলে জানিয়েছে এক নেতা। তাই আমাদের ক্ষতি হলেও বাধ্য হয়েই মেনে নিতে হচ্ছে।এ বিষয়ে তলিগাতী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বদিউজ্জামান বদি বলেন, বালি উত্তোলনসহ ব্রিজ নির্মানের বিষয়ে বিএনপির উর্দ্ধোন সকল নেতাকর্মীই জানে। আমি কোন চাদাবাজি করি করি। সংগঠন চালানোর স্বার্থে আমি এ কাজ করছি।মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ জানান , বিষয়টি অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ পেয়েছি। ভ’গর্ভস্থ থেকে কেউ বালু উত্তোলন করতে পারবে না। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন অভিযোগ
-
Reporter Name - আপডেট টাইম : 08:09:07 pm, Tuesday, 29 July 2025
- 441 বার
জনপ্রিয় সংবাদ




















