বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্রকরে আলিম ও জাহিদ গ্রুপের সংঘষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে আলিমের ছেলেসাবেক ছাত্রদল নেতা মেহেদী হাসান মিঠু। সোমবার(০৪ আগস্ট) বিকালে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিঠু বলেন, এই সহিংসতা ও সংকট তৈরির প্রচেষ্টা শুধু ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নিয়ে নয়। এটা পুরো উপজেলা বিএনপির নেতৃত্বের বিষয়। উপজেলা বিএনপির বর্তমান আহবায়ক হাফিজুর রহমান তুহিনের কর্মীরা ৮টি ইউনিয়নে বিজয় লাভ করেছেন। অপর দিকে হাফিজুর রহমান তুহিনের প্রতিদ্বন্দী প্রার্থী বর্তমান উপজেলা বিএনপির সদস্য সচিব
জাহিদুল ইসলামের লোকজন মাত্র একটি ইউনিয়নে বিজয় লাভ করেছেন। মূলত
মল্লিকের বের ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী সাজারুল ইসলাম সাজু, সাধারণ
সম্পাদক প্রার্থী শামীম হাসান পলক ও সাবেক যুবদল নেতা জাহিদুল ইসলাম
হাওলাদারকে দিয়ে মল্লিকেরবের ইউনিয়ন বিএনপির সম্মেলন বানচাল করিয়ে,
উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত করার উদ্দেশ্যে এই সংহিংস্য করছে।
তিনি আরো বলেন, মল্লিকের বেড় ইউনিয়ন বাগেরহাট জেলার গোপালগঞ্জ। ২০১৪
সালের সংসদ নির্বাচনে মল্লিকের বেড় ইউনিয়নে বিএনপিÑজামায়াত জোট ধানের শীষ প্রতিকে ১৫৬ ভোট পেয়েছিল। একারনে আমাদের বাড়ি ঘরে হামলা লুটপাট করে আগুন জালিয়ে দেয় আওয়ামী লীগের নেতা কর্মীরা। আমার পিতাসহ পরিবারের লোকজন বাড়িঘর ছেড়ে ধীর্ঘদিন ধরে এলাকার বাইরে থাকতে হয়েছে। আমাদের ত্যাগের কারনে জেলা বিএনপি আমার পিতাকে ইউনিয়ন বিএনপির সভাপতি দায়িত্ব দেয় । আমার পিতা শত প্রতিক’লতার মধ্যে দলকে সংগঠিত করে আসছে। সম্প্রতি রামপালে ইউনিয়ন কমিটি গড়ঠনকে কেন্দ্র করে এলাকার সন্ত্রাসী ও মাদক কারবারির সাথে জড়িত একটি গোষ্টি আমার পরিবারের সুনাম নষ্ট করতে ও পরিকল্পিত ভাবে কমিটি গঠন বন্ধ রাখার পায়তারায় ব্যাস্ত । এই চক্রের মূল ব্যাক্তি জাহিদুল ইসলাম গং ৩ আগষ্ট রবিবার বিকালে বহিরাগত লোকজন নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে সন্যসী বাজারের উপর বসত বাড়িতে ও দোকানে হামলা চালায়। এক পর্যায়ে আমরা অবরুদ্ধ হয়ে পড়লে পুলিশ ও সেনাবাহিনী আমাদের গভীর রাতে উদ্ধার করেছে। এই সন্ত্রাসীরা স্থানীয় বিএনপি অফিসে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাংচুর করেছে । সংবাদ সম্মেলনে এই ঘটনার সুষ্ঠতদন্ত ও বিচার দাবী করেছেন মিঠু । সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিম , সাধারন সম্পাদক এ্যাড হুমাউন কবির , সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
রামপালে বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন
-
Reporter Name - আপডেট টাইম : 07:12:13 pm, Monday, 4 August 2025
- 293 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















