বাগেরহাট প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে বিজয় র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহিদদের স্মরণে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে হয়েছে প্রার্থনা।মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে জুলাই শহীদদের কবর জিয়ারতের মধ্যেদিয়ে দিনে কর্মসূচী শুরু করে জেলা প্রশাসন। পরে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারের
সামনে শহীদদের স্মরনে নিরাবতা পালন, তাদের রুহের মাগফেরত কামনা করে,
শোভাযাত্রা ও স্বাধীনতা উদ্যোনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাটের জেলা
প্রশাসক আহম্মেদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মোঃতহিদুল আরিফ,জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম জামায়াত ইসলামী বাগেরহাট জেলা শুরা সদন্য যুব বিভাগীয় প্রধান শেখ মনজুরুল হক রাহাদ, ফকির তরিকুল ইসলাম,সাদ্দাম হোসেনসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।সকাল ১১ টায় ছাত্রশিবিরের আয়োজনে রেলরোড থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে দশানী গিয়ে আলোজনা সভা অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিসও শহরে শোভাযাত্রা বের করে বাগেরহাট প্রেসক্লাবের সামনে আলোচনা সভা করে। এছাড়া জেলা বিএনপি, জেলা জামায়াত, ইসলামী আন্দোলন, জেলা এনসিপি ,শোভাযাত্র বের করে। গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। ওইদিনই ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে বিভিন্ন বয়সি শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভ করলেও এই আন্দোলনের শেষ দিকে সন্তানদের সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকার প্রধান সড়কগুলোতে নেমে এসেছিলেন অভিভাবকরাও। বক্তারা আরো বলেন, আন্দোলনটি তখন শুধু আর শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। শিক্ষার্থীদের শুরু করা আন্দোলন ছড়িয়ে পড়ে অফিসগামী বাবা ও গৃহিণী মায়েদের মধ্যেও। অভিভাবকদের বেশির ভাগই সন্তানের নিরাপত্তার কথা ভেবে ঘরের বাইরে বেরিয়ে এলেও আন্দোলনের শেষের দিকে সন্তানের সঙ্গে
স্লোগানে গলা মেলান বাবা-মায়েরাও।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
আজুলাই গণঅভ্যুত্থান দিবসে বাগেরহাটে বিজয় র্যালিলোচনা সভা
-
Reporter Name - আপডেট টাইম : 02:19:16 pm, Tuesday, 5 August 2025
- 306 বার
Tag :
জুলাই গণঅভ্যুত্থান দিবস
জনপ্রিয় সংবাদ



















