এস.এম. সাইফুল ইসলাম কবির,মোরেলগঞ্জ
৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আজ (মঙ্গলবার) বিকেলে একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়।গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাওলানা ওমর ফারুক নুরী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— উপজেলা সহ-সভাপতি রিয়াজুল কবির খান,সেক্রেটারি মাওলানা মোঃ আসাদুল্লাহ,সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বি চিশতী,পৌর সভাপতি মোঃ বশির উদ্দিন মিয়া,প্রশিক্ষণ সম্পাদক,মাওলানা হামিদুর ইসলাম হামিদী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম,সাবেক সেক্রেটারি কারী শাহজাহান আলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা গোলাম আহাদ জোমাদ্দার এবং যুব আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক মুহাঃ মন্জুরুল ইসলাম।গণমিছিলে ইসলামী যুব আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















