বাংলাদেশ বেসবল ফেডারেশনের আয়োজনে এবং বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বাগেরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই দিনব্যাপী বেসবল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ ক্যাম্প শুক্রবার শেষ হয়েছে। তৃণমূল পর্যায়ে বেসবল খেলাকে ছড়িয়ে দিতে আয়োজিত এ ক্যাম্পে বাগেরহাট জেলার চারটি বিদ্যালয়ের ৪০ জন ছাত্রছাত্রী অংশ নেয়।বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন করা হয়। শুক্রবার বিকেলে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে প্রদর্শনী বেসবল খেলার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম এ সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসবল ফেডারেশনের সহ-সভাপতি ড. অনুপম হোসেন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, যুগ্ম সম্পাদক ইমাম হোসেন সোহাগ, বাগেরহাট জেলা ক্রীড়া অফিসার হোসাইন আহমেদ এবং বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান।ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের কোচ মো. আজম আলী খান এবং সহকারী কোচ মো. মোমিনুল ইসলাম। প্রশিক্ষণ শেষে ফেডারেশনের পক্ষ থেকে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থাকে বেসবল খেলার সামগ্রী প্রদান করা হয়।#
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















