Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটের প্রবাহমান সকল সরকারী খাল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : 02:33:06 pm, Wednesday, 20 August 2025
  • 206 বার

আল আমিন খান, বাগেরহাট
বাগেরহাটে দীর্ঘদিন দখল হয়ে থাকা সকল সরকারী খাল অবমুক্ত করার দাবীতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) সকালে বাগেরহাট সদর উপজেলার দশানী ট্রাফিক মোড়ে কাড়াপাড়া, ষাটগম্বুজ ও খানপুর ইউনিয়নের সাধারণ মানুষ এবং এক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।অবস্থান কর্মসূচিতে কৃষকদল নেতা আসাফুদৌলা জুয়েল, জামায়াত নেতা মন্জুরুল হক রাহাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলার সাবেক আহ্বায়ক এসএম সাদ্দাম হোসেন, এনসিপি নেতা শেখ সোহেল, বাগেরহাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, বিএনপি নেতা শেখ রাসেলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া এক্টিভিস্টা বাগেরহাটের সদস্য এসএম ইমরান, অর্নব মিস্ত্রি, অর্নব মন্ডল, বেল্লাল মল্লিক, শেখ আল আমিন, অমিত শীল, মিথিলা আক্তার, সুমিত ভট্টাচার্য, মাহফুজ মাঝিসহ প্রায় তিন শতাধিক যুব সদস্য ও গ্রামবাসী কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, বাগেরহাটের বিভিন্ন ইউনিয়নে দীর্ঘদিন ধরে সরকারী খাল দখল হয়ে আছে। এর ফলে হাজার হাজার একর জমি অনাবাদি পড়ে রয়েছে এবং কৃষি উৎপাদনে মারাত্মক ক্ষতি হচ্ছে। বছরে শত শত কোটি টাকার ক্ষতি সয়তে হচ্ছে কৃষকসহ সাধারণ মানুষকে। বক্তারা অভিযোগ করেন, খালগুলো অবৈধভাবে দখল করে রাখলেও প্রশাসন এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।তারা আরও বলেন, জনগণের স্বার্থে দখলমুক্ত খাল পুনরুদ্ধার করা এখন সময়ের দাবি। অবিলম্বে সকল সরকারী খাল অবমুক্ত করে সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানান তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটের প্রবাহমান সকল সরকারী খাল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আপডেট টাইম : 02:33:06 pm, Wednesday, 20 August 2025