মোংলা প্রতিনিধি,
২১ আগস্ট বৃহস্পতিবার রাত ১০টায় খুলনা জেলখানা ফেরিঘাট এলাকায় একটি যাত্রীবাহী বোট ও ফেরির মুখোমুখি সংঘর্ষ ঘটে। উক্ত দুর্ঘটনায় বোটে থাকা ৩০-৩৫ জন যাত্রীর মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশুসহ মোট ৩ জন নিখোঁজ রয়েছে বলে কোস্ট গার্ড অবগত হয়। শুক্রবার ২২ আগস্ট ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।ঘটনার পরপরই বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন রূপসার কর্তৃক ১৮ সদস্যের একটি বিশেষ উদ্ধারকারী দল রাতভর রূপসা নদীতে অভিযান চালায়। তবে রাতের অন্ধকার ও প্রবল স্রোতের কারণে নিখোঁজদের উদ্ধার সম্ভব হয়নি। পরবর্তীতে আজ ২২ আগস্ট শুক্রবার সকাল ৭ টায় কোস্ট গার্ড উদ্ধারকারী দল পুনরায় উদ্ধার অভিযান শুরু করে। বাংলাদেশ কোস্ট গার্ড নিখোঁজ যাত্রীদের উদ্ধারে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান লে: কমান্ডার সিয়াম-উল-হক ।তিনি আরও বলেন, যেকোনো দুর্ঘটনা বা দুর্যোগ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















