Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মোংলা বন্দরের পশুর নদীতে বাল্কহেড থেকে পড়ে লস্কর নিখোঁজ 

  • Reporter Name
  • আপডেট টাইম : 04:48:45 pm, Saturday, 23 August 2025
  • 123 বার

মোংলা প্রতিনিধি

বাগেরহাট মোংলা শনিবার (২৩ আগষ্ট) ভোরে এ দূর্ঘটনা ঘটে।নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে চলছে তল্লাশি অভিযান। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-সচিব মো. মাকরুজ্জামান জানায়, মোংলা বন্দরের ৫ নম্বর জেটির বিপরীতে পশুর নদীতে থাকা বাল্কহেড এম.ভি শোভা’র  লস্কর রমজান হোসেন রাব্বি (২০) অসাবধানতাবশত শনিবার ভোর সাড়ে ৫টায় নদীতে পড়ে নিখোঁজ হন। এরপর খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে কোস্ট গার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিস। তাদের কার্যক্রমে বন্দর কর্তৃপক্ষ তদারকি করছে। নিখোঁজ  রাব্বি ঝালকাঠির কাঁঠালিয়ার জলিল শিকদারের ছেলে বলে জানা গেছে। বাল্কহেড ‘এম.ভি শোভা’র মাস্টার মুজ্জাফর মোল্লা বলেন, শনিবার ভোর ৪টায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে জিপসাম লোড করে ঢাকার মেঘনা ঘাটের উদ্দেশে বাল্কহেডটি ছেড়ে আসে। এরপর বাল্কহেডের লস্কর রাব্বি আমাকে এক কাপ চা দিয়ে যায়। পরে রাব্বিসহ তিনজন স্টাফ বাল্কহেডের সাইডে বসে চা খাচ্ছিল। তখন অসাবধানতাবশত বাল্কহেড থেকে নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক আমরা খোঁজাখুঁজি করি। না পেয়ে ৯৯৯-এ কল করলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌবাহিনী ও নৌপুলিশ আসে। তারা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন। বাল্কহেডে আমরা সাতজন স্টাফ-কর্মচারী ছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

মোংলা বন্দরের পশুর নদীতে বাল্কহেড থেকে পড়ে লস্কর নিখোঁজ 

আপডেট টাইম : 04:48:45 pm, Saturday, 23 August 2025