স্টাফ রিপোর্টার।
জুলাই-আগস্ট মাসের শহীদদের স্মরণে বাগেরহাটে শুরু হয়েছে শহীদ জিয়া আন্ত স্কুল বালক ও বালিকা ফুটবল টুর্নামেন্ট ২০২৫। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র সমন্বয়ক ও সাবেক সভাপতি এম.এ সালাম।
জেলার বিভিন্ন স্কুলের বালক ও বালিকা দল এ টুর্নামেন্টে অংশ নিয়েছে। আয়োজকদের মতে, এ আয়োজনের উদ্দেশ্য তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং শহীদদের স্মৃতি প্রজন্মের মাঝে ধরে রাখা।খেলাকে ঘিরে কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















