আলা আমিন খান সুমন,
বাগেরহাটে সকাল থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে।দূরপাল্লার কোন পরিবহন এখনো পর্যন্ত ছেড়ে যায়নি,বন্ধ রয়েছে ১৬টি রুটের যান চলাচল।এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী সাধারণ।শিক্ষা প্রতিষ্ঠান, দোকান পাট সকাল থেকেই বন্ধ।বন্ধরয়েছে মোংলা ইপিজেডের বিভিন্ন শিল্পকল-কারখানার উৎপাদন।মোংলা নদীরখেয়া ও যানচলাচল বন্ধ থাকায় কর্মস্থলে যোগ দেননি কোন শ্রমিক।অন্যদিকে মোংলা বন্দরের পন্যও ঠানামা স্বাভাবিক থাকলে ওসড়ক পথে পন্যপরিবহন বন্ধ রয়েছে।সকাল সাতটা থেকে রামপাল মোংলাসহ বাগেরহাটের সকল উপজেলার ও পৌরশহর ঘুরে এদৃশ্য দেখা গেছে।শহরের দোকানপাট বন্ধ থাকলে ওসড়কে দুই একটি ব্যাটারিচালিত ইজিবাইক ভ্যান রিক্সা চলতে দেখা গেছে।হরতালের সমর্থনে বিভিন্নরাজনৈতিক দলের নেতা কর্মীরা মিছিলসহ বিভিন্ন গুরুত্ব পূর্ণস্থানে অবস্থান নেয়।এসময় তারা জেলা নির্বাচন অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।মোংলাবন্দর ,ইপিজেড, জেলা নির্বাচনঅফিস ,জেলা প্রশাসনের কার্যালয় ও জজআদালতের নিরাপত্তায় বিপুলপরিমাণ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসন সীমানার পুনর্নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন বা ইসি।তালিকা চূড়ান্তের পর দেশের বিভিন্ন অঞ্চলের নির্বাচনি এলাকার সীমানায় যে পরিবর্তন আনা হয়েছে, যার প্রভাব পড়েছে কমপক্ষে ৪৬টি সংসদীয়আসনেরউপর।গতবৃহস্পতিবার সংসদীয় আসনের সীমানা রচূড়ান্ত গেজেট প্রকাশের পরথেকে নতুন করে বিক্ষোভ ও অসন্তোষ দেখাদিয়েছে বাগেরহাট, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ বেশ কয়েকটি জায়গায়।সীমানা পুনর্নির্ধারণ করে ইসি যে গেজেট প্রকাশ করেছে, সেখানে বাগেরহাট থেকে একটি আসন কমানো হয়েছে, একটি আসন বাড়ানো হয়েছে গাজীপুরে।ইসি চূড়ান্ত গেজেট প্রকাশের গতদুইদি নবাগেরহাটজেলা জুড়ে বিভিন্নস্থানে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক দল।পূর্ব ঘোষণা অনুযায়ী আজসোমবার থেকে লাগাতার হরতাল-অবরোধ কর্মসূচিপালন করেছে বাগেরহাটের সব রাজনৈতিক দলনিয়ে গঠিত সর্বদলীয় সংগ্রাম কমিটি।এই আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা বলেছেন, সীমানা নিয়ে ইসি তাদের সিদ্ধান্ত থেকে সরেনা এলে তারা মাঠের কর্মসূচির পাশা পাশি উচ্চআদালতের দ্বারস্থ হবেন তারা।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















