জেলা প্রতিনিধি, বাগেরহাট
পূর্ব-সুন্দরবনে অভিযান চালিয়ে দুইটি ডিঙ্গি নৌকা, বিষের বোতল ও ২০ কেজি চিংড়ি মাছসহ পাঁচ দুষ্কৃতকারীকে আটক করেছে বন বিভাগের চাঁদপাই স্মার্ট টিম-১। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ির ছোট হরমল খালের আগায় অবস্থানরত দুইটি নৌকায় তল্লাশি চালায় স্মার্ট টিম-১। এ সময় দুই বোতল রিপকর্ড (বিষ) ও প্রায় ২০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে নৌকাসহ পাঁচ দুষ্কৃতকারীকে আটক করা হয়।পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন,“সুন্দরবনের জলজ সম্পদ রক্ষায় আমাদের টহল দল সবসময় সতর্ক রয়েছে। বিষ দিয়ে মাছ ধরা বনের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। আটক দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”তিনি আরও বলেন, বিষ দিয়ে মাছ ধরা সুন্দরবনের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে শুধু মাছ নয়, নদীর অন্যান্য জলজ প্রাণী ও পরিবেশের ভারসাম্যও নষ্ট হয়। এ ধরনের কর্মকাণ্ড রোধে বন বিভাগ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















