Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটে ইজিবাইক চালক হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:40:42 pm, Monday, 15 September 2025
  • 5718 বার

 আল আমিন খান,বাগেরহাট

বাগেরহাটে ইজিবাইক চালক শহিদুল মোল্লা হত্যার ঘটনায় মোঃ নাহিদ শিকদার(৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের আগ মুহূর্তে সদর উপজেলার  খানজাহান আলী মাজার এলাকা থেকে তাকে  গ্রেপ্তার করা হয়।এর আগে রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার আগমুহুর্তে সদর উপজেলার কালদিয়া গ্রামে সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্তসহকারী ফিরোজ হাওলাদারের মালিকানাধীণ ইফাদ ডেইরি ফার্ম নামের একটি পরিত্যক্ত কৃষি খামারের দুই তলা ভবনের নিচতলার শিড়ির নিচ থেকে  হত্যার শিকার ইজিবাইক চালকের স্কচটেপ পেচানো মরদেহ উদ্ধার করে পুলিশ। চালক শহিদুল মোল্লা শনিবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। ৫০ হাজার টাকার চুক্তিতে ইজিবাইক চালক শহিদুলকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন গ্রেপ্তার নাহিদ শিকদার। চুক্তিকৃত টাকার মধ্যে মোঃ নাহিদ শিকদারের নিকট হতে ৩ হাজার টাকা ও হত্যাকাণ্ডের ঘটনার সময় ব্যবহৃত ২ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার নাহিদ শিকদার সদর উপজেলার কালদিয়া গ্রামের ফারুক শিকদারের ছেলে।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামী ও তার সহযোগি আসামীরা ইজিবাইক চালক শহিদুল মোল্লা(৪৫)কে  পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার জন্য  কালদিয়া এলাকা ফিরোজুল ইসলাম ফিরোজের  ডেইরী ফার্মে নিয়ে যায়। সেখানে তারা শহিদুল মোল্লার মুখে স্কচটেপ পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এবং মরদেহ সিঁড়ির নিচে লুকিয়ে রেখে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। এঘটনায় শিকার যুবক চলকের স্ত্রী  শিউলি বেগম বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন।  বাগেরহাট মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহামুদ-উল হাসান বলেন, যাত্রী সেজে ইজিবাইকে ওঠেন। ঘটনাস্থলে নিয়ে ৫০ হাজার টাকার চুক্তিতে ইজিবাইক চালককে হত্যা করা হয়। আমরা একজনকে গ্রেপ্তার করেছি। হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে ইজিবাইক চালক হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার

আপডেট টাইম : 06:40:42 pm, Monday, 15 September 2025