জেলা প্রতিনিধি, বাগেরহাট
বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ফরিদা বেগম (৫৫)নামে এক ভাতের হোটেল মালিককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর মডেল থানার নাগেরবাজার মাছ বাজার সংলগ্ন একটি ভাতের হোটেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামিম এ তথ্য নিশ্চিত করেছেন।আটক হোটেল মালিক ফরিদা বেগম নাগেরবাজার এলাকার মৃত মতিয়ার রহমানের স্ত্রী।পুলিশ জানায়, শুক্রবার দুপুরে সদর মডেল থানা পুলিশ নাগের বাজারে ফরিদা বেগমের ভাতের হোটেলে অভিযান চালায়। এ সময় ফরিদা বেগমের দেখানো মতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। অভিযান শেষে পুলিশ ফরিদা বেগমকে আটক করে থানায় নিয়ে আসে।বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ-উল হাসান জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ইয়াবাসহ অন্যান্য মাদকের বিরুদ্ধেও জোরদার অভিযান চালানো হবে। আটক ফরিদার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে ভাতের হোটেল থেকে এক হাজার ইয়াবা উদ্ধার, নারী আটক
-
Reporter Name - আপডেট টাইম : 05:29:09 pm, Friday, 19 September 2025
- 89 বার
Tag :
জনপ্রিয় সংবাদ




















