Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ফকিরহাটে গৃহবধূ সুমি খুন হন পরকীয়ার জেরে

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:51:14 pm, Thursday, 18 September 2025
  • 105 বার

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে গৃহবধূ সুমি হত্যার রহস্য চার বছর পর উদঘাটন করতে সক্ষম হয়েছে সিআইডির । তদন্তে বের হয়ে এসেছে প্রেমিকের হাতে খুন হন ওই নারী। এ ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর এ তথ্য জানায়।গ্রেপ্তার ওই বাক্তি হলেন-বিজয় ওরফে রিংকু হোসাইন (৩৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা গ্রামের আক্তার হোসাইন ওরফে কামাল মিয়া মুন্সির ছেলে। দীর্ঘ তদন্ত শেষে গত সোমবার কুমিল্লার লাকসাম থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।পুলিশ সদর দপ্তর জানায়, ২০২০ সালের ১৫ অক্টোবর ফকিরহাট উপজেলার সাতবাড়ীয়া গ্রামেনিজবাড়ির পাশের একটি ঘের থেকে সুমি আক্তার পুতুলের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা মামলা করা হয়। পুলিশ হেডকোয়াটার্স মামলাটি সিআইডির কাছে হস্তান্তর করে।সিআইডির তদন্তে জানা যায়, নিহত সুমি আক্তারের সঙ্গে আসামি বিজয়ের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। হত্যাকাণ্ডের রাতে সুমি আক্তার বিজয়কে তার স্বামী-সংসার ছেড়ে পালিয়ে গিয়ে নতুন সংসার গড়ার জন্য চাপ দেন। এ নিয়ে তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিজয় সুমির গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে এবং পরে ধাক্কা দিয়ে ঘেরে ফেলে হত্যা করে। হত্যার পর সে ঘটনাস্থলে থাকা লাশ নারকেলের ডালপালা দিয়ে ঢেকে দ্রুত পালিয়ে যায়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিজয় হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

ফকিরহাটে গৃহবধূ সুমি খুন হন পরকীয়ার জেরে

আপডেট টাইম : 05:51:14 pm, Thursday, 18 September 2025