বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত চারটি পরিবারের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে ২০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। এসময়, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক মোঃ জিয়াউর রহমান, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হাসান, বিআরটিএ, বাগেরহাটের সহকারি পরিচালক লায়লাতুল মাওয়া, বাস মালিক সমিতির সভাপতি সরদ্দার লিয়কত হোসেন,বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলামসহ ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা উপস্থিত চিলেন। বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, রোড এক্সিডেন্টে প্রতিটা মৃত্যুতে সাহায্য করার কথা সরকারি ভাবে বিগত দিনে তা করা হয়নি অনেকে জানেও না।এখন থেকে যেখানেই রোডিএক্সিডেন্টে মৃত্যু সেখানেই বি আর টিএ কর্ম্কর্ত্া কর্ম্চারী ফরম নিয়ে হাজির হয়ে যাবে। দালালদের বিষয়ে বিআরটিএ জিরোটালারেন্স ভূমিকা পালন করার নির্দেষনা দেওয়া হয়েছে।বিআরটিএকে একটি আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য কাজ চলছে বলে জানান এই কর্মকর্তা।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















