Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বনবিভাগের একাধিক অভিযানেও থামানো যাচ্ছেনা দখলদারদের কক্সবাজারে সাড়ে ৫ একর বনভূমি দখলমুক্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : 04:29:15 pm, Sunday, 21 September 2025
  • 156 বার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আওতাধীন লিংকরোড বিটের শামসুরঘোনা এলাকায় রক্ষিত বনভূমি দখলের অপচেষ্টা প্রতিহত করতে শনিবার (২০ সেপ্টেম্বর) আবারও অভিযান পরিচালনা করেছে বনবিভাগ। অভিযানে প্রায় সাড়ে ৫ একর বনভূমি দখলমুক্ত করা হয়েছে। উচ্ছেদ করা হয়েছে সদ্য নির্মিত একটি পোল্ট্রি ফার্ম সদৃশ অবৈধ স্থাপনা, পান বরজ, এক হাজারের অধিক সুপারি চারা এবং ঘেরাবেড়া।বিভাগীয় বন কর্মকর্তা, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের নির্দেশনায়, সহকারী বন সংরক্ষক (সদর) এর তত্ত্বাবধানে এ অভিযানে নেতৃত্ব দেন সদর রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক। অভিযানে কক্সবাজার রেঞ্জের অন্তর্গত চেইন্দা, কলাতলী, কস্তুরাঘাট ও লিংকরোড বিট কাম চেক স্টেশনের স্টাফ ও সিপিজি সদস্যরা অংশ নেন।বন বিভাগ সূত্র জানায়, ২০০৭-০৮ অর্থবছরে শামসুরঘোনা এলাকায় প্রায় ৪০ হেক্টর বনভূমিতে সামাজিক বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। তবে সময়ের সাথে সাথে প্রায় ৩০ হেক্টর বনায়ন বিলুপ্ত হয়ে যায়। ২০২২-২৩ অর্থবছরে অবশিষ্ট ১০ হেক্টর বাগান টেন্ডারের মাধ্যমে গাছ কর্তন করার পর, জায়গাটি দখলের জন্য একাধিক বনদস্যু চক্র সক্রিয় হয়ে ওঠে।বনবিভাগের কর্মকর্তারা বলছেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক অস্থিরতার সুযোগে দখলদারদের তৎপরতা বেড়ে যায়। স্থানীয়ভাবে প্রভাবশালী ২-৩টি চক্র সংঘবদ্ধ হয়ে জায়গাটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আগেও একাধিকবার অভিযান চালিয়ে দখল প্রতিহত করা হয়।জবরদখল রোধে বন বিভাগের পাশাপাশি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) এর সহায়তায় একাধিক অভিযান পরিচালিত হয়েছে। বিগত কয়েক বছরে দখল প্রতিরোধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।সদর রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক বলেন, পূর্ব থেকেই এলাকাটি দখল হয়ে আসছিল। দুর্গম হওয়ায় একাধিক অভিযানেও সম্পূর্ণভাবে দখল প্রতিহত করা যাচ্ছে না। আমরা এক মাসের মধ্যে তিনবার অভিযান চালিয়েছি। আশা করছি নিয়মিত অভিযান চালিয়ে বনভূমি রক্ষা করা সম্ভব হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বনবিভাগের একাধিক অভিযানেও থামানো যাচ্ছেনা দখলদারদের কক্সবাজারে সাড়ে ৫ একর বনভূমি দখলমুক্ত

আপডেট টাইম : 04:29:15 pm, Sunday, 21 September 2025