Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

নন্দীগ্রামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বাছাই পর্বে সংঘর্ষে আহত ১২

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:49:21 pm, Monday, 22 September 2025
  • 106 বার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে ৫২তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বাছাই পর্বে সংঘর্ষে ১২জন আহত হয়েছে। জানা গেছে, রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নন্দীগ্রাম উপজেলার কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বাছাই পর্বে কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় বনাম থালতা মাঝগ্রাম এমএ ফাজিল মাদ্রাসা দল ফুটবল খেলায় অংশগ্রহণ করে। ৫০ মিনিটের এই ফুটবল বল খেলায় উভয় দল কোনো গোল করতে পারেনি। পরে টাইব্রেকারে থালতা মাঝগ্রাম এমএ ফাজিল মাদ্রাসা দলকে ১-০ গোলে পরাজিত করে কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় দল জয়লাভ করে।এরপর থালতা মাঝগ্রাম এমএ ফাজিল মাদ্রাসা দলের শিক্ষার্থীরা শিক্ষকদের সাথে চলে যাবার প্রস্তুতি নিচ্ছিলো। সেসময় কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় দলের শিক্ষার্থীরা থালতা মাঝগ্রাম এমএ ফাজিল মাদ্রাসা দলের শিক্ষার্থীদের লক্ষ্য করে প্রথমে গালিগালাজ পরে অতর্কিতভাবে হামলা করে। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১২জন আহত হয়। এদের মধ্যে ৩জন শিক্ষার্থী গুরুতর আহত হলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে থালতা মাঝগ্রাম এমএ ফাজিল মাদ্রাসা দলের শিক্ষার্থীরা দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে অবস্থান নেয়। এ বিষয়ে থালতা মাঝগ্রাম এমএ ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক (সমাজবিজ্ঞান) আবু তালহা বাদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।জানতে চাইলে কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাদাত বলেন, ফুটবল খেলা শেষে উভয়পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। তা সমাধানের জন্য থালতা মাঝগ্রাম এমএ ফাজিল মাদ্রাসার শিক্ষকদের বসতে বললে তারা না বসে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চলে যায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ভেন্যুতে বাছাই পর্বের ফুটবল খেলা চলছে। শুধুমাত্র কড়ইহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ ভেন্যুতে মারপিটের ঘটনার কথা শুনেছি এবং একটি লিখিত অভিযোগ পেয়েছি। আমি উভয়পক্ষকে বসে সমাধান করতে বলেছি। তারা বসে সমাধান করতে রাজি হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

নন্দীগ্রামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বাছাই পর্বে সংঘর্ষে আহত ১২

আপডেট টাইম : 06:49:21 pm, Monday, 22 September 2025