Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

জামায়াতের অফিস পুড়িয়ে দেয়ার একযুগ পর মামলায় নিজাম হাজারীসহ দেঢ়শ আসামী

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:52:08 pm, Tuesday, 23 September 2025
  • 138 বার

ফেনী প্রতিনিধি
ফেনী জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার এক যুগ পর মামলা হয়েছে।আলোচিত ওই ঘটনায় দায়ের করা মামলায় পতিত আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী সহ ৮ জনের নাম উল্লেখ করে দেড়শ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। জেলা জামায়াতের সাবেক দপ্তর সম্পাদক মো: শফিকুর রহমান বাদি হয়ে মামলটি দায়ের করেন।মামলায় অপর আসামীদের মধ্যে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিম উল্যাহ বি.কম, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল, বর্তমান সমাজকল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম পাটোয়ারি, যুবলীগের সহ-সভাপতি জানে আলম, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান খোকন হাজারী, সিনিয়র সহ-সভাপতি জিয়াউল আলম মিষ্টার, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারন সম্পাদক কোহিনুর আলম রানা রয়েছেন।এদের একজন জাহাঙ্গীর আদেল ফুলগাজীর সাবেক উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলায় ফাঁসির দন্ড নিয়ে কারাগারে রয়েছেন।মামলায় উল্লেখ করা হয়, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর রবিবার দিনগত রাত আড়াইটার দিকে শহরের শান্তি কোম্পানী রোডের আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার উত্তর-পশ্চিম পাশে অবস্থিত জেলা জামায়াতে ইসলামীর অফিসের কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে আসামীরা ভিতরে প্রবেশ করলে দারোয়ান প্রাণভয়ে বের হয়ে যায়। তারা অতর্কিত গুলিবর্ষন ও বোমা ফাটিয়ে অফিস ভাংচুর করে। একপর্যায়ে গ্যারেজে থাকা নোহা গাড়ি (রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রে-চ-৫৩-৭৪৫৪) ও ২টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে।এছাড়া হামলাকারীরা অফিসের নীচতলা ও দ্বিতীয় তলার বিভিন্ন কক্ষের এসি, কম্পিউটার, ফটোকপি মেশিন ভাংচুর ও অফিসের কাগজপত্র, বইপুস্তক তছনছ শেষে বিভিন্ন কক্ষে আগুন লাগিয়ে দেয়। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভাতে এলেও শান্তি রোডে আটকে দেয়া হয়।ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান মামলা রেকর্ডের সত্যতা নিশ্চিত করেছেন।জামায়াতের জেলা প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম জানান, ঘটনার পর সেই সময়ে মামলা করা হয়েছিল। পুলিশ ভূয়া রিপোর্ট দিয়ে মামলাটি বিচার প্রক্রিয়া এগুতে দেয়নি।ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান জানান, আওয়ামী লীগ সারাদেশের মতো ফেনীতেও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। তারা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আগুন দিয়ে বই-পুস্তক, গাড়ী, আসবাবপত্র পুড়িয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

জামায়াতের অফিস পুড়িয়ে দেয়ার একযুগ পর মামলায় নিজাম হাজারীসহ দেঢ়শ আসামী

আপডেট টাইম : 06:52:08 pm, Tuesday, 23 September 2025